দ্বিতীয় দিনে ধর্মঘট

Update: February 21, 2013 10:32 IST

মূল্যবৃদ্ধি, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ সহ কেন্দ্রের বিভিন্ন আর্থিক এবং শ্রমনীতির প্রতিবাদে ট্রেড ইউনিয়নগুলির ডাকে দুদিনের সাধারণ ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন পরিবহনকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। দেশজুড়ে মোট এগারোটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটে অংশ নিয়েছে। এদের মধ্যে সিটু, এআইটিইউসি, ভারতীয় জনমজদুর সংঘ, হিন্দ মজদুর সভা, অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার যেমন রয়েছে, তেমনই রয়েছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। ধর্মঘটে সবচেয়ে বেশি প্রভাব পড়ে ব্যাঙ্কিং পরিষেবায়। ধর্মঘটে মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন শ্রমিক নেতারা।

এগারোটি ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনে মিশ্র প্রভাব পড়েছে রাজ্যের শিল্পাঞ্চলগুলিতে। হলদিয়া পেট্রোকেমে আজ সকাল থেকে এখনও পর্যন্ত খুব কম সংখ্যক শ্রমিক কাজে যোগ দিয়েছেন বলেই জানা গেছে।  সিটুর দাবি, প্রশাসনিক জবরদস্তি এবং শাসকদলের হুমকিকে উপেক্ষা করেই দ্বিতীয় দিনেও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে হলদিয়া শিল্পাঞ্চলের মানুষ। এদিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে রাস্তাঘাট শুনশান। জেলাজুড়ে  মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনীও।

Post Your Comment

Total Comments:9

Aj ekta jinis poriskar holo. Poribohon k bandh er under e na rakhle sarbattok bandh kokhonoi sombhob noi jodi na maximum manus bandh k somorthon koren sob voi badha k amol na die.

aamadar Domjura bandh ar tamon provab porani karon sob sorkari o basorkari bus cholcha, ar dokanpat khola acha...

Bandh should be of 7 days duration to kick back the present Govt.

Ei Bandh ta 24 ghanta na hoye 48 ghanta hoya uchit chilo.Amar mone hoi Amra sobai mile jodi ei Bandh ta samorthan kori tahole,Acha acha neta der tonok nore jabe.

dont`s misguide the people. I think you are the spoke person of CPM.

  • CPIM
  • Posted: 2/21/2013 6:10:33 PM

BHAI DEBOJIT TOMAR DIDI JODI JANTE PARE TUMI 24GHANTA DEKHOCHO TOBE BOKABOKI KORBE,TARTHEKE SARADIN CHANNEL10,KOLKATATVDEKHO TATE TOMAR MON KHUSITE THAKBE.

Aj Bandh e serom sara nei sohor kolkata te. Tobe jelai bhaloi probhab. Aro besi probhab asa korechilam kintu 21st feb e manus hoito strike pochondo korchen na.

24 ghanta ki kolkata te ghumiye ghumiye news edit korche..haldia te ase ki hoche dekhe jaoya uchit..

24 ghanta ki kolkata te bose ghumiye ghumiye news edit korche...haldia te ase dekhe jaa...

howrahar bandh

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।