কন্যাসন্তান প্রসব করায় নিগ্রহ, অপমানে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
Update: May 20, 2012 10:17 IST
কন্যাসন্তানের জন্ম দেওয়ায় হাসপাতালের প্রসূতি বিভাগে ঢুকে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অপমানিত প্রসূতি হাসপাতালের দোতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিসের দাবি এমনই। যদিও বাড়ির লোকের বক্তব্য, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন ওই বধূ।
মেডিক্যাল কলেজে কন্যাসন্তানের জন্ম দেন বৌবাজারের বাসিন্দা সাইমা খাতুন। শনিবার সন্ধ্যায় আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে মেডিক্যাল কলেজেরই জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।