কাশীপুরের তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীর বিরুদ্ধে জুলুমের অভিযোগ

Update: March 19, 2013 10:06 IST

স্বপন চক্রবর্তী। কাশীপুর বরানগর এলাকায়  তৃণমূল সেবাদলের প্রাক্তন চেয়ারম্যান। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখনও তৃণমূলের সেবাদলের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে রীতিমতো এলাকাজুড়ে জুলুম চালাচ্ছেন স্বপনবাবু। অভিযোগ, বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর থেকেই  এলাকায় প্রোমোটিং সহ একাধিক অবৈধ ব্যবসা চালান তৃণমূলের এই দাপুটে নেতা। দলের মহিলা কর্মীদের সামনের সারিতে রেখে একের পর এক জমি জবরদখল করারও অভিযোগ উঠেছে স্বপন চক্রবর্তীর বিরুদ্ধে।

স্বপনবাবুর দখলের তালিকা থেকে বাদ যায়নি সরকারি সম্পত্তিও। বরানগরের কাশী দত্ত লেনের ফুটপাথ দখল করেন ম্যারাপ বেঁধে মহিলা কর্মীদের জন্য রাতিমতো বসার জায়গা তৈরি করেছেন স্বপন চক্রবর্তী। হাইকোর্টের আইনজীবী অনুপম ভট্টাচার্যের অভিযোগ,  বরানগর কাশীপুর এলাকায় তাঁদের বসতবাড়ি লাগোয়া জমিতেও নজর পরে স্বপন চক্রবর্তীর। বাড়ি লাগোয়া এই জমিতে একসময়ে সংস্কৃতের টোল চালাতেন অনুপমবাবু ঠাকুর্দা। এখন জমিটি ফাঁকা পড়ে থাকায় বহিরাগতদের নিয়ে দখল করার চেষ্টা চালাচ্ছেন স্বপন। বাধা দেওয়ায় গত বছর চোদ্দই মে থেকে বাড়িছাড়া। 

কখনও বাড়িতে ভাঙচুর, কখনও রাস্তায় হেনস্থা,  কখনও আবার বাড়ি ঘেরাও করে প্রাণনাশের হুমকি। চোদ্দেই মে, দুহাজার বারো, পরিস্থিতি চরমে পৌঁছোলে বাড়িতে ঢুকতে পারেননা পরিবারের বেশ কয়েকজন সদস্য। ঘটনার পর থেকেই প্রায় একবছর এলাকাছাড়া তাঁরা। পরিবারের যাঁরা বাড়িতে আছেন তাঁদেরও দুর্গতির শেষ নেই।  বাজার পত্র বন্ধ, কার্যত বাড়িবন্দী হয়েই দিন কাটাচ্ছেন তাঁরা। তবে এখানেই শেষ নয়। স্বপন চক্রবর্তীর কুকীর্তির তালিকাটা আরও দীর্ঘ। তৃণমূলের এই দাপুটে নেতার বিরুদ্ধে সাতটি ফোজদারি মামলা চলছে। তবে কাশিপুর থানার পুলিসের সঙ্গে রীতিমতো যোগসাজশেই চলছে এই কারবার। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে অভিযোগকারীদের।
 

Post Your Comment

Total Comments:11

RASTAI PANDEL KORE GOTO DUBOCHOR PARTY OFFICE KORECHE, JEKHANE BIKEL THEKE PROMILA BAHINI BOSE THAKE. PULISHER BA POUROSAVAR CHOKHE KI NABA HOYECHE DEKHETE PAINA? LOCAL MLA MALA SAHA ABONG ONER SWAMI BOROUGH CHAIRMAN KI CHOKHE THULIPORE BOSE ACHEN? TRINOMULER GOSTI DONDHYAR JONYO GOTO DU BOCHOR ILA DAM (POUROMATA) PROYOTO HOBAR PORAO EKHUNO KENO NIRBACHON KORA HOCHENA KENO? KARON SWAPONER BOU NA ANAWAR BOU DARABE TAI EKHONO THIK KORTE PARINI ``DIDI``.

Swapanda jati dharma nirbisese kono party colour na dekhe garib manuser pase daran etai onar aparadh j r 5 jon er moton kayla,tel r jomir dalali kore ghare paisa dhokan na.

BAPERTO CHOBI BADHANOR DOKAN CHILO TAHOLE ONER AAYAER URSHO KOTHA THEKE?

Swapanda jati dharma nirbisese kono party colour na dekhe garib manuser pase daran etai onar aparadh j r 5 jon er moton kayla,tel r jomir dalali kore ghare paisa dhokan na.

hr is doimg good jobs .He is distributing Cycles to the students.sewing machines to the poor womans to earn money and moreover wheel chairs to the handicaps.

  • Ashok
  • Posted: 3/20/2013 2:23:21 PM

Manusher paase thakle taka laage Anti social kaaj na korle ghorer taka diye diye 100 taka kore 50 jon ke roj dite koto laage. Kono boro Industrialist ki kore amon donation ?

He is performing blood donations in Bangali Sangha, Kasipur.he also distribute cycles to the students,sewing machines to the poor womans and moreover wheel chairs to the handicaps.

  • swapan
  • Posted: 3/19/2013 11:55:44 PM

অই হুইল চেয়ার কি আপনি একটা পেয়েছেন। কারন আপনার লেখা পরে বুজদে পারলাম আপনি অ হেন্দিকেপ। আপ্নে কি জানেন স্বপন জা খরচ করে ওই টাকা এলাকার সকলের পেছন মারা ।তবে উনার কিন্তু প্রমিলা প্রিতি টা বেস ভাল। তায় এখন লাথ জুত খায় নি, সামনে ওই মা বন্দের এগিয়ে দেয় বোলে ।শিবের গাজা খাওয়ার কথা সুনেছেন কিন্তু শিবের গাজন দেখেন নি ,অপেখা করুন দেখতে পাবেন

  • Bachhu
  • Posted: 3/20/2013 2:33:04 PM

Cossipur Baranagar er Purono Congress leader Paresh Shaw er songe elaka dokholer lorai diye Swapan Chakraborty r uththan. TMC Leader Sudipto Roy er Nurshing Homer modhye Paresh Shaw murder hoar por Or naam aaro phaate. Taar onek aage thekei Paresh Shaw ope para chhara kore chhilo. Tokhon CPIM er Help niye elaka te dhoke. CPIM onek legal help o korechhilo. Aaj jomana ghurte TMC leader hoe dada giri korchhe.

Swapanda is hekping the poor fellows live in Kasipur,Baranagar.

swapan da is doing very good workand also satisfying the localies of Kasipur

laxman bhattacharya er par swapan chakraborty!!Baranagarbasi ra to mahasukh e achhe!!!!!!!!!!!!!

Elaker sob lok ek hoyee swapanbabu ke petao aar ore pode palang saker aati guje chagol chere dao

Amar mone hoi Swapan Babu bara bara swapna dekchen hoyto mantri hoe jaben

SWAPAN ELAKAI MOTADA NAME PORICHITO.KASI NATH DUTTA RD NOI KASIPURROAD ``JANOPOD`` NAME BOIER DOKAN O PURO FUTPATH DOKHOL KORE TRINOMULER OFFICE KHULECHE.BIKELE DAINIK 100 TAKA ROJE CHALLIS THEKE PANCHAS JON MOHILA ONER OFFICE BIKEL THEKE BOSE THAKE.KICHU MERUDONHIN PURONO CONGREESIRA EKHUN TRINOMULI SEJE ONER PADO SEBA KORCHEN.UKIL ANUPOMER GAYE MANUSER ``GU`` DHELE DIYE CHILEN.MONTRI SOVAI ONER KHUTI NURE ALAM CHOUDHURY. TOBE UNI MOD BA DHUMPAN KUCHUI KOREN NA.KHAROCHER KONOHISAB NAI KINTU AAYER URSHO KI SETAI EKHUN UJJHO.

UTTARKOLKATAR EKJON ONAMI NETAKE NIYE ATO JOKHON LEKH HOCHYA TAKHON ``DAL ME KHUCH KALA HAI``

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।