মূল্যবৃদ্ধি রুখতে কমিটি, টাস্কফোর্স

Update: July 2, 2012 16:13 IST

দুই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে মূল্যবৃদ্ধি। মহাকরণে ব্যবসায়ী সংগঠন ও হিমঘরের মালিকদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এগারো সদস্যের মনিটরিং কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। কমিটির নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব গৌতম সান্যাল। এই কমিটি ও সরকারের বিশেষ টাস্ক ফোর্স যৌথভাবে বিভিন্ন বাজার পরিদর্শন করে মূল্যবৃদ্ধির কারণগুলি খুঁজে বের করবে।

পাশাপাশি, কাঁচালঙ্কার দাম কমাতে হলদিবাড়ি ও ইটাহার থেকে কাঁচালঙ্কা আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সবজির ট্রাক যেন কোনওমতেই বেশিক্ষণ চেকপোস্টে আটকে রাখা না হয়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোনও কড়া আইন প্রণয়ন করা যায় কি না, সেকথাও ভেবে দেখবে সরকার।   

মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে আজ দুপুরে মহাকরণে ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার মাধ্যমে খাদ্যপণ্যের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি প্রতিহত করার দিশানির্দেশিকা তৈরির জন্যই এই বৈঠকে ডাকা হয়।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে শনিবার বাজার পরিদর্শনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি হুঁশিয়ারি দেন-"একশ্রেণীর ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে জিনিসপত্রের দাম বাড়িয়েছেন। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।" একইসঙ্গে তিনি কৃষিবিপণন দফতরের কাজেরও সমালোচনা করেন। মন্ত্রী অরূপ রায়ের দফতর দায়িত্ব পালনে ব্যর্থ বলেও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তবে বঙ্গে বর্ষার আগমন মুখ্যমন্ত্রীর টহল সত্ত্বেও বাজারদর এখনও আকাশ ছোঁয়া। বিশেষত সব্জির আকাশছোঁয়া দরে কার্যত মাথায় হাত ক্রেতাদের।





Post Your Comment

Total Comments:1

Pakhir nirer moto chokh tule bolte ecche korche ``atodin kothai chhilen``. Ki korchhilen aapnar mantri abong santri mosai ra jakhon kancha lanka holo ponchas taka kg?Setai ki asani sanket chhilo na? Takhoni keno mantri mosai proyojanio babostha nenni taholeto aaj ato dourodauri korte hoto na r CM er rosanoleo porte hoto na.Manonio CM , aeisab apodartha sangi sathi der taran,aamader bachan.Kichu akta korun naholeto durjonera prasno tulbe votee jakhon nemechhilen tokhonita janten du lokkho koti taka dena tau ghata kore sapath nite gelen keno, r jadi galeni tahole akhon kanna kati korchhen keno. Sarborto chashi theke kormochari sabai bajare giye hahutash korcche r MLA der keno computer kinte ponchas hajar taka dicchen? Ektu bhebe dekhun.Aamra jara pariborton cheye chhilam tarao kintu oto boka noi. Amra result chai,sudhu ghanghanani sunte chai na. Nomoskar.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।