টাটাগোষ্ঠী নয় কাজের পিছনে ছুটেছিল সরকার: বুদ্ধদেব

Update: January 14, 2013 21:04 IST

টাটাগোষ্ঠী নয় কাজের পিছনে ছুটেছিল তাঁর সরকার। বেঙ্গল লিডসের প্রাক্কালে ফের একবার সিঙ্গুর থেকে একলাখি গাড়ি কারখানার বিদায় প্রসঙ্গকে টেনে আনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজারহাটের জনসভায় তিনি বলেন, গাড়ি প্রকল্প হলে দশ হাজার লোকের কাজ হত। আফসোসের সুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, সিঙ্গুর, রাজারহাট, হলদিয়া সবর্ত্র এখন শুধুই অন্ধকার।

সিঙ্গুরে একলাখি গাড়ি, নয়াচরে পেট্রো রসায়ন তালুক, রাজারহাটে স্যাটেলাইট টাউনশিপ, হলদিয়ায় জাহাজ কারখানা, বারাসত-রায়চক রাস্তা। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে একের পর এক বড় প্রকল্পের কাজ শুরু হয়েছিল এরাজ্যে। আর প্রতিটি প্রকল্পই মুখ থুবড়ে পড়ে তত্কালীন বিরোধী দলের চরম বিরোধিতায়। সেই আক্ষেপের সুর সোমবার বার বার শোনা গেল রাজারহাটে বুদ্ধদেব ভট্টাচার্যের জনসভায়।
 
গৌতম দেব আবাসন মন্ত্রী থাকাকালীন রাজারহাট স্যাটেলাইট টাউনশিপ তৈরি হয়। বেঙ্গল লিডস শুরু ঠিক আগে প্রাক্তন আবাসন মন্ত্রীর বক্তব্য, রাজ্যের ভাবমূর্তি বদল ও সঠিক জমিনীতি না নিলে শিল্পায়ন সম্ভব নয়। রাজারহাটের জনসভায় ভাঙড় ইস্যুতেও সরব হন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে আরাবুল ইসলামের পেশিশক্তিকে রাজ্যজুড়ে মডেল করতে চাইছে শাসক দল। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

Post Your Comment

Total Comments:7

apnar prochesta ke kurnis kortey hay.tate paddhategata bhul thakte pare kintu chestata geniune.

besi samay mukh khola rakhis naa mosquito dukhe jabe..

sir...nano singur theke chole giyeche...tahole sanand te BJP harlo keno?

Ex Chief Minister sir Rajarhater Land sasta dame kine Hire Maniker dame Promoter der Hate tule diye chen. 18 tala 42 tal flat hole ki Apnar mote silpo hoy. C.P.M. comrade ra footpath tea shop ke silpo mone kore et ami Derozio Memorial Collage e S.F.I. meeting e priti din sune chi.Gorib Chasi r koth ke vabbe. Je chasi Fosol foliye onnyo ke Khaddya jogay.

  • swapan
  • Posted: 1/16/2013 11:01:57 PM

আপনি আদ কিছু বঝেন বলে বলে মনেও হয় না। আপনি অনেক্তা m.m.m অর্থাৎ মমতা, মুকুল, মদন এদের চিন্তা আর আপনার চিন্তার মধ্যে কন পার্থক্য নেই ।দয়া করে এই তিন জনের পাসে আপনার নামটা লিখে দিন ।

Ami Ekmat Ex. Chief Minister Budhadev & Ex Minister Goutam Deb.

Ami Ekmat Ex. Chief Minister Budhadev & Ex Minister Goutam Deb.

bengal has lost immensely by rejecting budhdhababu...please go outside bengal.. realize you local fools are destroying bengal.. bengalees will do well but bengal will not............. baire giye dekho.. mumbai/chennai dekho.dekho... without pvt investment growth is impossible.............. but you ppl have got wat u deserved..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।