বামেরা অনাস্থা আনলে সমর্থন করবে তৃণমূল, মহাকরণে জানালেন মমতা

Update: November 20, 2012 13:39 IST

কেন্দ্রের বিরুদ্ধে বাম দলগুলি অনাস্থা প্রস্তাব আনলে তাকে সমর্থন জানতে পারে তৃণমূল কংগ্রেস। শর্ত একটাই, প্রস্তাব আনার পর কোনও ভাবেই তা প্রত্যাহার করা চলবে না। আজ মহাকরণে দাঁড়িয়ে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রয়োজনে আলিমুদ্দিনে গিয়ে বিমান বসুর সঙ্গে কথা বলতেও রাজি আছেন বলে জানালেন তৃণমূল নেত্রী।

প্রত্যাশিত ভাবেই আজকের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। আরও একবার কেন্দ্রকে `মাইনরিটি সরকার` বলেন তিনি। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রশ্নে বিরোধিতা করা ছাড়াও এলপিজি সহ সামগ্রিক মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বর্তমান সরকার লুট চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সেই কারণেই দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক `ইগো` ত্যাগ করে ঐক্যবদ্ধ ভাবে লড়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূলও নেত্রী বলেন, " অনাস্থা প্রস্তাব নিয়ে রাজনীতি করবেন না। দেশের কথা ভাবুন। ভ্রষ্টাচার যারা করছে এবং যারা তাদেরকে রক্ষা করে তাদের দিকে দেশের মানুষ লক্ষ রাখছেন।"

তবে গতকালই সিপিআইএম-এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট জানিয়ে দেন এফডিআই ইস্যুতে বিরোধিতা থাকলেও তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব সমর্থন করবে না সিপিআইএম। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলেন অনাস্থা আনলেও সরকার টিকে যাবে কারণ এই মুহূর্তে সরকার ফেলে দেওয়ার পর্যাপ্ত সংখ্যা নেই বিরোধীদের। এর ফলে নৈতিক জয় হবে সরকার পক্ষের।

অন্যদিকে, গতকালই বরিষ্ঠ সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত জানান মমতা ব্যানার্জি অনাস্থা প্রস্তাব আনলে সরকারে পাশে দাঁড়াবে না তাঁর দল। সাধারণ সম্পাদক এস সুধাকর রেড্ডি আজ বলেন গুরুদাস বাবু তাঁর ব্যক্তিগত মত জানিয়েছেন, এটা দলের সিদ্ধান্ত নয়।

Post Your Comment

Total Comments:6

The STATEMENT OF Prakesh karat general secretary of cpi(m) is absolutely correct.The role of Tmc in Indian politics will be exposed in this incident. Now they are seeking help from Cpi(m)for their face aving what is their roll in west bengal on the leaders and suporters of cpi(m)

I think Your aim is VERY RIGHT & many many thanks to Your team to save the Bengal people. You are for People not for crouption

Bhalo bolechen manoniyo mukkhomantri kintu eiii kotha gulo ki food minister janen ki je didi eshob bolechen?

দয়া করে কংগ্রেসের সুবিধা না করে দিয়ে বামেরা যে প্রস্তাব আনতে চাইছে সেই প্রস্তাবকে সমর্থন করুন কারন বামেরা ২৪ আর তৃণমূল ১৯। তাতে আখেরে দেশেরই লাভ হবে।

apni neja ki bolen sata apni ki janen ak dike bamponthi der sorbodha galgal korchen jale pora r voi dhakhachen abar nejer sartha gha lagar voi a bolchen onastha anle somorthon deben ai pendulam er rajneti bondho korun

SERA TIN BACHOR SARKARE CHILEN, TAKHON BIVINNO ISSUE TE DURNITIR BIRUDDE JE SOB ALOCHONA HOYA CHILO TAKHON TO KONO SAMARTHON KOREN NI,EKHON BAMADER SONGE BISESH KORE HARMAD CPMER SATHE KOTHA BOLTE CHAICHEN, NATUN KONO DHANDA AACHE.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।