রেজ্জাক হামলায় আরাবুলের পাশেই তৃণমূল

Update: January 6, 2013 18:37 IST

ভাঙড়ে সিপিআইএম বিধায়ক রেজ্জাক মোল্লাকে মারধরের ঘটনায় আরাবুল ইসলামের পাশেই দাঁড়াল তৃণমূল কংগ্রেস। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করে তৃণমূলের সভায় গিয়েছিলেন রেজ্জাক মোল্লা নিজেই। সিপিআইএম বিধায়কই উত্তেজনা ছড়ান বলে পুরমন্ত্রীর অভিযোগ। তাঁর কথায়, এরপরই উত্তেজনা ছড়ায়, শুরু হয় ধস্তাধস্তি। তবে, হাসাপাতলে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি হয়নি। গোটা বিষয়টি রেজ্জাক মোল্লার নাটক বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। 



কলেজের শিক্ষিকাকে জলের জগ ছুড়ে শিরোনামে উঠে এসেছিলেন আরাবুল ইসলাম৷ কদিন
আগে অশ্লীল জলসাতে উপস্থিত থাকার অভিযোগও উঠেছিল আরাবুলের বিরুদ্ধে। আর এ
বারের অভিযোগ সেই ভাঙড়ের মাটিতে সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লাকে ব্যাপক
মারধরের৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ফের একবার তীব্র সমালোচনার ঝড় উঠেছে
বিভিন্ন মহলে৷ কিন্তু, যাবতীয় বিতর্কের মাঝেও আরাবুলের পাশে দাঁড়িয়েছে
তৃণমূল৷

এদিকে প্রদেশ কংগ্রেস এই ঘটনার নিন্দা করেছে। অভিযুক্তদের গ্রেফতার করা না
হলে রাজ্যে চলতে থাকা অরাজকতায় লাগাম পরানো সম্ভব নয়। সিপিআইএম বিধায়ক
আবদুর রেজ্জাক মোল্লার ওপর আক্রমণের ঘটনার প্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া
জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

Post Your Comment

Total Comments:8

Ei na hole poriborton..mla bidhansobhay lok thangache, mukhyamantri mithye pratisrutir fuljhuri fotache..r bangla aro aro pechane hatche.aaj ami 12 bachara bangla chara.Lokjan jakhan westbengal samprke baje kotha bole khub kharap lge,kintu je state r janapratinidhi othoba praktan janapratnidhir ei karjakolap sekhane r ki bola jabe? siladitya sabhay sarer dam kano barche jante chowate take jail e dhokano hoy, majhdiyate SFI korara oporadhe chatrader dinr r por din jail e pochte hoy..r ei sob CLASS 8 pass 2012 R RABITHAKUR ra dinr por din ei kaj kore jache athacho kono sasti hobe na.asadharan!Kotogulo opodartho cPM leader r janya aaj ei arajogotar mukh ta dekhte hoche amader!Ekdin je rajyer Chief Minister ke sara desher manush bolte IDEAL aj sei rajyer mukh r ki hal!soti bhison bhison kharap lage!r lastly Rjjak dar mata veteran marxist leader ke ebhabe keu marte pareami bhabte parina!I pray for his quick cure

Ami kono color-er lok noi, tobe Ami Rojjak Mollar Sustha kamana kori aar tar songe sudhu Arabul Islam-er sasti hok etai chai na, Arabul-er jara matha tader-o sasti chai.

কেনই বা দারাবেন না ।কারন তৃনমূলের প্র্য মন্ত্রি আগে গুন্ডা নাহয় চোর না হয় জাহাজ বাঙ্গার কাজ, না হয় রেলের চরা কারবার , না হয় পকেত মার তার মধ্যে আপ্নারা অনেকেই চিনতে পারছেন এর মধ্যে মমতা কে ও বাদ দেওয়া যাবে না । কবির সুমন বলেছেন ববি নাকি হাকিম নন আমি আর এক্তু এগিয়ে বলি ,উনি যে হেতু মুসলিম তায় মুসলিম আরাবুল কে বাচাতে চায়ছেন। আরাবুল যদি হিন্দু বা অন্য কন সম্প্রদায় ভুক্ত হত তাহলে ববি কিছু বলতেন না ।মুসলিমদের মধ্যে এই মিলটা অনেক বেশি ।

How long one can cover itself with musk ? The real face has surfaced.It is a pity that we are now ruled Gunda Raj.In my own place NAIHATI I have seen same scenario on first Jan 2013

TMC er chapter close hole e valo. Era beshidin thakle banglar khati.

firhad hakim nipat jak

haji razzak saheb er aroggo kamona kari, Alla apnar susto karun

arabul o firhad hakim er mato lok j dale thake se daler kando to amon habe, o didi tumi sunte ki pau

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।