নিগৃহীত অধ্যক্ষ, সাফাই পার্থর

Update: December 11, 2012 20:39 IST

বিধানসভায় নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় হামলার অভিযোগ আনলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিধানসভায় তাণ্ডব চালাচ্ছে সিপিআইএম। তাঁদের বিধায়কদের মারধরের পাশাপাশি অধ্যক্ষকেও শারিরীক নিগ্রহের অভিযোগ তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়।  

মানুষের কাছে প্রত্যাখাত হয়ে এখন বিধানসভায় তাণ্ডব চালাচ্ছে সিপিআইএম। বিধানসভা কাণ্ডের পর এভাষাতেই বামেদের বিরুদ্ধে তোপ দাগলেন পার্থ চট্টোপাধ্যায়।  তিনি বলেন, "মানুষের কাছে কলকে না পাওয়ায় এখন বিধানসভায় তাণ্ডব চালাচ্ছে সিপিআইএম।" বাম বিধায়কদের মারধরের অভিযোগ অস্বীকার করে শিল্পমন্ত্রীর পাল্টা অভিযোগ, আক্রান্ত হয়েছেন তাঁদের বিধায়করাই। এমনকী বিধানসভার অধ্যক্ষকেও শারিরীকভাবে নিগ্রহের অভিযোগ তুলেছেন তিনি।
 
বাম বিধায়করা ওয়াকআউট করার পর ঘটনায় নিন্দাপ্রস্তাব গৃহীত হয় বিধানসভায়। এরপরেই স্পিকারের ঘরে জরুরি বৈঠকে বসেন সরকারপক্ষের বিধায়করা। যদিও সেই বৈঠকে ডাকা হয়নি তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়কে। বিধানসভা কাণ্ডে শাসক-বিরোধী চাপান উতোরে সরকারপক্ষের বৈঠকে ক্ষুব্ধ মুখ্য সচেতকের অনুপস্থিতি নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Post Your Comment

Total Comments:4

``DHANNI CHELE `` PARIBARTANER ARTIST RA BHEBE DEKHTE PAREN EI NAME CHABI KARA JAI KI NA. PAGLU JAME GACHE

PARTHOBABU ETO MITHYA KATHA BOLTE APNER MOTO LOKER LOJYA KORENA.EK MAHILAR DASANUDAS HOYA ACHEN BIBEKTA EKDOM BISORJJON DIYA FELECHEN? SPEAKER KE DEKHE MONAHOI ``DHANNIMAYER`` ROBI GHOSER CHORITROTER KATHA MONE PORE,FOOTBALL KHELAR REFARI JAMIDERER ESARAI TAR BASITI BAJACHILLO.

Parthababu - please keep your mouth shut - Don`t try to give silly & fake excuses - have you ever told any truth? - you are blacker than black printed letters. Shame on you Partha babu, shame!! Whole Trinomul Congress has lost its spine to face the truth that this government is patronized by Cheat funds. We are really unfortunate.

বিভিন্য সংবাদ মাধ্যমে বিভিন্য রাজনৈতিক দলের যা বক্তব্য জানলাম তাতে আপনার ভুমিকাটা অনেকটা ডলফিনের মত .আপনি দেখতে ও অনেকটা তাই .কিন্তু আপনারা কি ভেবেছেন আপনারা আর কত দিন আছেন বা তার পরে আপনাদের পরিনতি টা কি হবে .ভাবেন নি .কিন্তু বাংলার আপামর জনগণ যারা আপনাদেরকে নির্বাচিত করেছিল তারা আপনাদের বুজিয়ে দেবে .সামনে পঞ্চায়েত নির্বাচন .এটাতে ও মমতা দেবীর ফুলন দেবীর অভিনয় অনেকটা জনগণ কে ব্যথিত করবে ,কিন্তু ভুলেগেলে চলবেনা জনগণ আপনাদের কোথায় নিয়ে ফেলবে ,যেখানে পরবর্তী জীবিত কালে আপনাদের নামের নিশানা পর্যন্ত থাকবে না .পার্থবাবু আপনি আজ বিধান সভায় যে অভিনয় করেছেন তা প্রকৃত কোনো ভদ্র লোকের ব্যবহার নয় .এর খেসারদ আপনাকে জীবিত কালে দিতে হবে .মমতা দেবী আপনি মনে করছেন নদীতে জোয়ার ই থাকবে ভাতা হবে না .তাহলে আপনি মুর্খের সর্গে বাস করছেন .ভাতা এটি সন্নিকট .ভাতার টানে আপনি কোন সমুদ্রে বিলীন হয়ে যাবেন এক মাত্র সৃষ্টি কর্তা জানে

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।