মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক তৃণমূল, মত দীপার

Update: February 17, 2013 20:04 IST

গার্ডেনরিচের ঘটনার সঙ্গে যুক্ত মন্ত্রীর বিরুদ্ধে আরও কঠোর হওয়া উচিত্ ছিল তৃণমূলের। ফিরহাদ হাকিমকে সরকার ও দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়। তার পদত্যাগ করা উচিত ছিল বলে মনে করেন দীপা দাশমুন্সি। রবিবার দলের এক অনুষ্ঠানে এমনই জানান কেন্দ্রীয়মন্ত্রী ।

সিপির বদলি নিয়ে নিয়ম মেনে হয়নি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছে কংগ্রেস। দীপা দাস মুন্সির মতে যে ভাবে খেয়াল খুশি মতো কাজ করছে রাজ্য তাতে কংগ্রেসকে কেন্দ্রীয় হস্তক্ষেপের বিষয়ে ভাবতে হবে।

Post Your Comment

Total Comments:2

Honourable High Court does not have confidence in C.I.D. in ``Guria Case``. Therefore being a very sensitive case,Gardenreach Mishap demands C.B.I. investigation.

thik e bolechen...tai congress govt. ke resign dite hobe..karon ato scam hoyeche je tar kono sesh nei...BOFORS, 2G, CWG, THORIUM, COAL GATE, latest COPPTER.... ki boudi kichu bolun...

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।