হিন্দু হস্টেলের মেস বন্ধ, বিক্ষোভে ফেটে পড়লেন ছাত্রেরা

Update: May 1, 2012 21:46 IST

খাবারের দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্ররা। গত ২৭ মার্চ থেকে হিন্দু হস্টেলের মেস বন্ধ করে দিয়েছেন কর্মীরা। তার ফলে খাবারের অভাবে চরম বিপাকে পড়েছেন হস্টেলের বহু ছাত্র।

সেমেস্টারের পরীক্ষা চলাকালীন খাবারের অভাবে বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন ছাত্ররা। কিন্তু রেজিস্টরের নির্দেশ সত্ত্বেও মেস চালু করেননি কর্মীরা। বরং স্পেশ্যাল ক্যান্টিন চালু করে ছাত্রদের কাছে বেশি দামে খাবার বিক্রি করছেন ওই হস্টেল কর্মীদের একটি অংশ। কোনও সুরাহা না হওয়ায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখান হিন্দু হস্টেলের ছাত্ররা। রেজিস্টর জানিয়েছেন আগামিকালের মধ্যে মেস চালু না হলে ওই কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।