ফের মুখ্যমন্ত্রীকে নিয়ে কার্টুন বিতর্ক, থানায় অভিযোগ ছাত্রের বিরুদ্ধে

Update: January 18, 2013 13:57 IST

কার্টুনকাণ্ডে অম্বিকেশ মহাপাত্র কিংবা মুম্বইয়ের দুই তরুনীকে গ্রেফতারের ঘটনার রেশ এখনও কাটেনি। ফের ফেসবুকে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে কার্টুন দেওয়ায় বিধাননগর সরকারি কলেজের এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। ওই কার্টুনে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুত্‍সা ছড়ানোর অপচেষ্টা হয়েছে বলে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল ছাত্রপরিষদের নেতা শুভক্ষণ দত্ত।

সাত জানুয়ারি মজা করেই ফেসবুকে এই কার্টুনটি শেয়ার করেছিলেন বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের ইতিহাস অনার্সের ছাত্র রামনয়ন চৌধুরী। সতেরো জানুয়ারি তিনি জানতে পারেন বিধাননগর উত্তর থানায় তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছে। জেনারেল ডায়েরিতে তাঁর বিরুদ্ধে  অভিযোগ করা হয়েছে, ওই কার্টুনে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুত্‍সা ছড়ানোর অপচেষ্টা করেছেন তিনি।

কিন্তু হঠাত্‍ কেন তাঁর বিরুদ্ধেই এমন অভিযোগ? রামনয়ন চৌধুরী এসএফআই সমর্থক বলে কলেজে পরিচিত। বিরোধী ছাত্র রাজনীতির সমর্থক বলেই তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে মনে করছে এসএফআই। ঘটনাটি নিয়ে সরব হয়েছে এসএফআই।

এর আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যঙ্গচিত্র শেয়ার করে রাজরোষে পড়তে হয়েছে একাধিক জনকে। যার জ্বলন্ত উদাহরণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। মুখ্যমন্ত্রীর ব্যঙ্গচিত্র শেয়ার করে হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকেও। শুধু এরাজ্য নয়, এমন ঘটনা ঘটেছে ভিনরাজ্যেও। বালাসাহেব ঠাকরের অন্ত্যেষ্টির দিন জনজোয়ারে মুম্বইয়ের রাজপথ স্তব্ধ হয়ে যাওয়া নিয়ে ফেসবুকে মন্তব্য করে মহারাষ্ট্র সরকারের বিরাগভাজন হন দুই তরুণী। কী বলছেন ভুক্তভোগী অম্বিকেশ মহাপাত্র?

দুই তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় মহারাষ্ট্রে অভিযুক্ত পুলিস অফিসাররা এখন শাস্তির মুখে। কিন্তু অম্বিকেশ মহাপাত্রের ক্ষেত্রে উল্টে জরিমানা দিতে হয়েছিল তাঁকেই। বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রামনয়ন চৌধুরী কি রেহাই পাবেন?






Post Your Comment

Total Comments:25

are bhai tomra jodi arokom kartoon koro,tahole to didi monir honuman bahinir rag hobai.

Asole didi bolchen oi chand badan eke keno mici mici kartoon er apoman kora.

Ata kintu baktai sadhinoya hastokhap kora , social network side jodi manus nijar mot prokas korla ato problem, athacha bas ki6u news channel taka nia prokasa cartoon banacha ta taya onar ki6u image nsto hotcha na bhuji?

Eder Photo Badhiye Rakhte Hoy....Bhitur Dimm Sobgulo. Era Mukhe Eto Manush Manush Korche...Aar Pechone Manusher Mukher Bhasa Bondho Korar Jonno Police Leliye Dichhe. Cartoon-ke Voy...Kothay Eder Image Nosto Hoy...Othocho Eder Image Je Sobar Kache Sotti-e Image(Chobi) Hoye Geche Setai Bujhte Parche Na.

Her only place is the Alipore zoo and I will fly from the US, buy a ticket and see her - she is really one of a kind !! Come Trinomulis - get me - I dare you.

  • amit
  • Posted: 1/19/2013 1:27:39 PM

ha ha,chotush pader mato chalak,first find tapan sukur at jungle then put them in the zoo after that u fly.

DIDIMONI APNER BIRUDDHE CARTUN HOLAI KHARAP? KARTUN JODI KHARAP HOI TAHOLE APNER PACHATA KOLKATA TV,CHANNEL-10, NEWS TIME CHANNEL NIYOM KORE PROTIDIN ASALIN CARTUN APNAKE KHUSI KORER JANYO DICHHEN. SONA KOTHA EI CHANELGULO SOB CHITFANDER TAKAI CHOLCHE.ER CO-ORDINETAR TRINOMUL SANGSOD ``KUNAL GHOSH``

  • amit
  • Posted: 1/19/2013 11:12:15 AM

sara bangla jure tapan sukurer dal je kankal pute rekheche ta ki 24gh dekhato?didi tao arabul ke grapterer sahos dekhieche r cpm tapan sukur o molla der partir samppad bole nirudesh kore diache.

TRINA BHUJIRA JANBE KIKORE JE CARTOON EKTA ART. ``PUNCH`` PATRIKAR NAM SHONENI.SHUNECHE KI R.K.LAXMANER NAM? JE CARTOON TA SHARE KORECHE SHETA BAHUBAR NEWS PAPERE CHAPANO HOECHE. TOKHON CHAGOL GULI POLICE COMPLAIN KORENI KANO?

TRINA BHUJIRA JANBE KIKORE JE CARTOON EKTA ART. ``PUNCH`` PATRIKAR NAM SHONENI.SHUNECHE KI R.K.LAXMANER NAM? JE CARTOON TA SHARE KORECHE SHETA BAHUBAR NEWS PAPERE CHAPANO HOECHE. TOKHON CHAGOL GULI POLICE COMPLAIN KORENI KANO?

If expressing our opinion in the social media is our Democratic Right,then objecting to the Police/Regulatory body about an opinion against my values ,that published in the social media is also our Democratic Right.

We are really unfortunate to have T.M.C. as ruling party which does not have least effort to learn lessons from past events.

ভাই রাম নারায়ণ ভুলেও ছবি এঁকো না কার্টুন ও না। নানান ভাবে ভগবান নিদ্রা গিয়েছেন ভাগাবান সাইতে পারেন না তা মা মাটি মানুষ সইবেন কেমনে!

SONAR BANGLA ! হাস্যজনক গণতান্ত্রিক দেশে কার্টুন-ভীতি ! বাক-স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টা !!

eituku comment jodi na korte pari tobe to democracy r kono sign ekhane nei !!!!!!!

according to Abraham Lincoln `` you can fool all the people some of the time, and some of the people all the time, but you cannot fool all the people all the time``. এই পার্টি মানুষ-কে বোকা বানিয়ে সরকারে এসেছে, আর কিছু জোন এখনো দিদির সস্তা বাহবা কোরানোর জন্য যথা-সম্ভব প্রচেষ্টা চালাচ্ছে। যদি কিছুটা ক্রিপা-বর্ষণ হয়। তাই চিনতে শিখুন, এখনো সময় আছে একটা ভুল-কে যেদের খেয়ালে ধোরে রাখার চেয়ে সঠিক পথে চলা সর্বদাই বুদ্ধিমানের পরিচয়।

bhasa nei................

ete obak hobar kichu nei.jara manus k voi pai tara vito sontrostoy hoye somostto kichur modhhei tader potoner karon khuje pai ba atonkkito hoi.ei dolta ekhn manus ke voi pete suru koreche.jar fole manuser sangbidhanik odhikar k khorbo korte chy.manusk mukh o bodhir banate chy. tobuo oder ei prochesta sofol hobe na.

Uni satti Katha shunte bhoi pan.tai onar daler chamchara erakam abhijog karen.jeta satti oi cheleti tai baleche.

sodojato 2 bosor bharotiya nagarika adhikar payar ak chatta youbok ak bastob chito tula dahariya taka joydi jala jata hoy thahola ar kattun chito to vhul noy ,ar boktobo chilo ja ata ``jabab mangaoto mayobadi balnga shilpo magoto sila dhikhayanga `` is mato jhut ni ha ,or oporad ta ke shear koraca taka jalla jata hoyacah ,ar manus sojo korbana, manus ka ar koto gul marben? (sarkar)``amra chay rajniti ar china kutniti ,amra poriborton dhkhachi ati poriborton lal thaka sobuj

Jodi keu cartun anke jele jai.taholay to ei bar sokol k bonduk hate bodmas hote hoi tai na. Karon tara jele kokhono jai na. Ki thik kina ? ?

AI SAB KORE BABA KI HABE TAR CHE BARANG TAPAN SUKUR TARUN MONDAL EDER KHOJ KARO.ERAI TO PATIR SAMPPOD.RAMNAYAYAN R AMBIKESH COLLEGE E PARATE R PARTE JAI NA AI SAB KORTE JAI TA TO BOJHI GELO.

Great Man ! Awesome.. Hahahhahaa

All is well.

sotti kathai to bole6e Ramnayan !!! itsss gr88...

PROF.AGNIBESHBABUR BAPYERTA ETO TARATARI KIKORE VELE GELEN ? MANAB ADHIKAR KOMISANER THAPPARTA TRINOMULIDER MONE NAI?

chit fund er takay chola channel ta jokhon cartoon kore tokhon ei shob bhaat mal gulo kothay thake?

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।