জন্মদিনে কাকাবাবুকে শ্রদ্ধাজ্ঞাপন সিপিআইএম-এর

Update: August 5, 2012 15:48 IST

আলিমুদ্দিন স্ট্রিট, গণশক্তি ভবন থেকে শুরু করে মহাজাতি সদন। প্রতিবছরের মতো এবারও শ্রদ্ধার সঙ্গে মুজফফর আহমেদের জন্মদিন পালন করল সিপিআইএম। আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য দফতরে কাকাবাবুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান দলের শীর্ষ নেতারা। গণশক্তি কার্যালয়েও পালিত হয় কাকাবাবুর জন্মদিন। মহাজাতি সদনে আয়োজিত সভায় শ্রোতাদের কাছে মুজফফর আহমেদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু।

মুজফফর আহমেদের জীবন থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য নিরুপম সেন।

এদিন, উৎপল দত্ত ও প্রফুলচন্দ্র রায়ের ওপর লেখা দুটি বইয়ের লেখককে মুজফফর আহমেদ স্মৃতি পুরস্কার দেওয়া হয়। গণশক্তি ভবনে প্রয়াত সিপিআইএম নেতা পি সুন্দরাইয়ার জীবনের ওপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।






Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।