মুখ্যমন্ত্রীর পায়ের তলায় ঠাঁই পেলেন মনীষীরা

Update: January 28, 2013 10:09 IST

মুখ্যমন্ত্রীর শ্রীচরণে স্থান পেলেন রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নেতাজী সুভাষচন্দ্র থেকে মাইকেল মধুসূদন এবং ভগত্‍ সিংরা। সৌজন্যে দক্ষিণ বরানগর, ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এখানেই সিঁথি মোড় এলাকায় মুখ্যমন্ত্রীর বিশালাকায় কাটআউট লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই কাটআউটের ঠিক পায়ের কাছে বসানো হয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধূসূদন দত্ত সহ একাধিক মণীষীর ছোট ছোট ছবি।

স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগে রবিবার বিকেল থেকে রীতিমতো আলোর মালায় সাজিয়ে-গুছিয়ে বসানো হয়েছে এই কাটআউট। যা আসতে-যেতে সকলেরই নজরে পড়ছে। আর এতেই প্রচণ্ড ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টিকে মণীষীদের অবমাননা বলেই মনে করছেন এলাকাবাসী। কেন এমনটা করা হল, এ প্রশ্নের জবাব দেওয়ার জন্য অবশ্য পাওয়া যায়নি তৃণমূলের কোনও নেতাকেই। দু`দিন আগে প্রজাতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজে রাজ্য সরকারের ৮টি দফতরের ট্যাবলোর মধ্যে ছটিতেই মুখ্যমন্ত্রীর ছবি লাগানো হয়। সেই ঘটনাতেও বিতর্ক তৈরি হয়েছিল।   

Post Your Comment

Total Comments:12

She is best cheap minister ever in India as well as Bengal.

They do not have least sense to think over it. They are captivated by the name of Mamata Banerjee. Everyone shamelessly tries to have her favour which is the prime objective of their lives. They can do anything for it because they are human beings of subnormal intelligence.

Iswar mukh tule dekho...

যতই সম্প্রচারিত হোক। দিদি আছেন। হ্রদয়ে।কে বাংলার মনিষী? বিদুষী?এ প্রশ্নের উত্তর হবে পঞ্চায়েতে।দিদি আছেন. থাকবেন. পাহারে,বনে জঙ্গলমহলে। প্রশ্ন কোরে লাভ হবে না বন্ধু। সমুদ্র হিমাচল গ্রহ তারা মা মাটি মানুষ দিদির সাথে।

সবার উপরে ``সততার প্রতীক`` সত্য তাহার ওপরে নাই ।

etar naam e paribartan.

momota sarkar er podotag chai

Akhon to r rail er khabar apnara dakhan na, keno mamata nei bole?

Sole Ei Manishira sobai Mamata Banerjeer theke kam sikshito. Tai padatale asray.

JEMON DAL TEMUN TAR SRISTACHAR.ABAK HOBAR KICHU NAI.

Madam mamata Banerjee to mone hoy just like GOD..... na hole eto sahosh kar thakte pare ? e theke bojha jetei pare j TMC partir modhye sottikarer education ekdomi nei... bare bare nana vabe ta clear hochchhe amader kachhe...

Manosikota ethota niche jaya uchit noi........kenona thander obodan vulbar noi........

  • Harmad
  • Posted: 1/28/2013 10:55:42 AM

Eder thekey onno kichhu asha koray jay ki?

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।