ডিশ টিভির নতুন অফার

Update: August 7, 2012 15:31 IST

একটা হাই ডেফিনিশন ডাইরেক্ট টু হোম বক্স। সঙ্গে আনলিমিটেড রেকর্ডিং ফেসিলিটি। তার সঙ্গে ফোর জিবি পেন ড্রাইভ। ৪০০ পছন্দসই চ্যানেল। পজ অ্যান্ড প্লে-র সুবিধা। এককথায় অবিশ্বাস্য। দামটাও অবিশ্বাস্য। ইন্সটলেশন সহ মাত্র ১ হাজার ৮৯০ টাকা। শুধু একটা ফোন করতে হবে ডিশ টিভিকে। তাহলেই বাড়িতে বসে এই সুবিধা পেতে পারেন গ্রাহকরা।

কলকাতা সহ দেশের চার মেট্রো শহরে এই নেভার বিফোর অফার চালু করেছে ডিশ টিভি। অক্টোবরে যা পেতে চলেছে দেশের আরও ৩৮টি শহর। ট্রাইয়ের নির্দেশে পয়লা নভেম্বর থেকে কলকাতায় বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাইজেশন। তার আগে আকর্ষণীয় এই অফারে যত বেশি সংখ্যক সম্ভব গ্রাহকের কাছে পৌঁছতে চাইছে ডিশ টিভি। নতুন যে অফার তারা পৌঁছে দিচ্ছে, সাধারণভাবে তার দাম ৬ হাজার টাকা। তার অর্ধেকেরও কম দামে এই অফারে ক্রেতারা দারুনভাবে সাড়া দেবেন বলে সংস্থার আশা।





Post Your Comment

Total Comments:2

REALY. IT IS FINE OFFEAR.

good but i am worried about recharge option bkz i live in a village

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।