ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ হাতে নিতে চায় রাজ্য
Update: December 12, 2012 22:44 IST
ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প কি ফের হাতে নিতে চায় রাজ্য সরকার? আজ এমনই ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
রবীন্দ্র সরোবরে এক অনুষ্ঠানে তিনি বলেন, অনেক রাজ্যের হাতেই রয়েছে মেট্রো রেলের প্রকল্প। এরাজ্যে প্রকল্প কীভাবে করতে হয় তা তাঁর জানা আছে। এবিষয়ে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, রাজ্যের চিঠি পেলে প্রকল্প ছেড়ে দিতে রাজি রেল।