সেক্টর ফাইভে বাড়ি ভেঙ্গে আহত ৭
Update: November 22, 2012 10:14 IST
সল্টলেকের ৫ নম্বর সেক্টরে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে আহত হলেন ৭জন শ্রমিক। গতকাল ঘটনাটি ঘটেছে ইপি-জিপি ব্লকের জে/১ নম্বর প্লটে। সেখানে একটি বেসরকারি সংস্থার অফিস তৈরির কাজ চলছিল। হঠাতই সদ্য ঢালাই হওয়া ছাদের দক্ষিণ অংশটি ভেঙে পড়ে। তখন সেখানে কাজ করছিলেন ১৭ জন শ্রমিক।
ঘটনায় আহতদের মধ্যে দুজন বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। কয়েক বছর আগেও সেক্টর ফাইভে একটি নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত হন কয়েকজন শ্রমিক। কিন্তু, তাতেও যে টনক নড়েনি গতকালের ঘটনায় তা ফের প্রমাণিত হল।