জুভেনাইল বন্দিদের নিয়ে সরকারকে তোপ হাইকোর্টের

Update: May 4, 2012 22:26 IST

রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে জুভেনাইল বন্দিদের থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। দমদম ও প্রেসিডেন্সি সংশোধনাগারে আঠের বছর বয়সের নীচে বহু বন্দি রয়েছে জানিয়ে হাইকোর্টে মামলা করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেলের ডিভিশন বেঞ্চ শুক্রবার সরকারের কাছে জানতে চায় কেন ওই বন্দিদের সাধারণ সংশোধনাগারে রাখা হয়েছে।

অবিলম্বে ওই বন্দিদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে তুলতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে কেন এভাবে বন্দি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে হাইকোর্ট জানতে চেয়েছে ওই বন্দিদের ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন। রাজ্যের সমস্ত সংশোধনাগারে কতজন জুভেনাইল বন্দি রয়েছে সেই সংখ্যা জানিয়ে আইজি কারাকে রিপোর্ট দিতে বলেছে আদালত।





Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।