কলকাতা পুরসভার মেয়র পরিষদে ৩ নতুন মুখ

Update: January 29, 2013 16:29 IST

বাড়তে চলেছে কলকাতা পুরসভায় মেয়র পারিষদের সংখ্যা। নতুন মেয়র পারিষদ হচ্ছেন সুশান্ত ঘোষ, স্বপন সমাদ্দার ও মিতালি ব্যানার্জি। এখনও দফতর ঠিক না হলেও, আগামিকালই শপথ নেবেন এঁরা।

এ নিয়ে পুরসভায় মেয়র পারিষদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। সম্প্রতি শশী পাঁজা পরিষদীয় সচিব হিসেবে শপথ নেওয়ায় তাঁর জায়গা খালি ছিল। নতুন মেয়র পারিষদের মধ্যে একজন তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে পুরসভার তরফে জানানো হয়েছে।






Post Your Comment

Total Comments:2

তিন বঙ্গ সন্তানের চাকুরী জুটিল। কম কথা নয় মহাই! ৯০% এর কাজের পর এদের কাজ। জুটিল। কুটিলরা কুঅভ্যাস ছাড়ুন।

KATHAI KATHAI SARKARER TAKAI CPM KADAR PUSTO BOLE MAMATA BANERJEE HAMESAI BOLEN. PARISODIO SECRETARY,MONTRIDER UPOR TADAROKKARI & UNLIMITED MAYOR PARISOD SODOSYO KORE UNI KI CHAMCHA PUSCHEN NA?

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।