অর্পিতা ঘোষের মন্তব্য, সোচ্চার পার্ক স্ট্রিটের নির্যাতিতা

Update: December 27, 2012 09:33 IST

ধর্ষণকাণ্ডের প্রেক্ষিত নিয়ে নাট্যকর্মী অর্পিতা ঘোষের বিতর্কিত মন্তব্যের জবাবে এবার মুখ খুললেন পার্ক স্ট্রিট কাণ্ডের নির্যাতিতা মহিলা। তাঁর পাল্টা দাবি, তাঁর সঙ্গে যে পাশবিক ঘটনা ঘটেছিল, তা কোনও নাটকের ঘটনাক্রম নয়। বরং কঠিন বাস্তব।  ধর্ষণের মত ঘটনা নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আরও সংযত হওয়া প্রয়োজন বলেও মনে করেন নির্যাতিতা মহিলা। ধর্ষণের প্রেক্ষিত নিয়ে দ্বিচারিতা ছেড়ে রাজ্যে মহিলাদের সুরক্ষা যাতে সুনিশ্চিত হয় সেজন্য রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের সবস্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নাট্যকর্মী অর্পিতা ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের সূত্রপাত। দিল্লি গণধর্ষণকাণ্ড নিয়ে নাট্যকর্মীদের প্রতিবাদ সভায় অর্পিতা ঘোষ মন্তব্য করেন, প্রেক্ষিতের বিচারে দিল্লি গণধর্ষণকাণ্ড ও পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডকে এক করে দেখা উচিত হবে না।

অর্পিতা ঘোষের এই মন্তব্যের সমালোচনা  হয় সবমহলেই। ধর্ষণের মত ঘটনা কি শুধুমাত্র প্রেক্ষিতের মাপকাঠিতে বিচার করা যায়? প্রশ্ন ওঠে তা নিয়েও। বুধবার অর্পিতা ঘোষের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে নির্যাতিতা মহিলা। তাঁর মতে ধর্ষণের মত পাশবিক ঘটনা একটি কঠিন বাস্তব। একইসঙ্গে ধর্ষণ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আরও সংযত হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

রাজ্যে মহিলাদের সুরক্ষার দিকটি সুনিশ্চিত করার বিষয়টিতেও জোর দিয়েছেন ওই নির্যাতিতা মহিলা। ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সমাজের সবস্তরে ধর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলারও দাবি জানিয়েছেন তিনি। ধর্ষণকাণ্ডের প্রেক্ষিত নিয়ে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নাট্যকর্মী অর্পিতা ঘোষের মন্তব্য কার্যত অস্বস্তিতে ফেলেছে রাজ্য সরকারকে। এবার তাঁর মন্তব্যের বিরুদ্ধে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের নির্যাতিতা মহিলা পাল্টা মুখ খোলায় সেই অস্বস্তি আরও বাড়ল মনে করছে সবমহল।






Post Your Comment

Total Comments:14

I am not surprised for the comment of Aprita Ghosh, because she is a paid intellectual like many others and she is bound to comment which Madam Mamata want. Always remember all these persons are paid staff of TMC.

I am not surprised for the comment of Aprita Ghosh, because she is a paid intellectual like many others and she is bound to comment which Madam Mamata want. Always remember all these persons are paid staff of TMC.

Picture বিএনএন অনলাইন২৪ ডটকম http://www.bnnonline24.com/index.html

Who is that lady Arpita? Any famous personality?

Rape is rape.Either it is new Delhi or parkstreet.Our first aim should be stand by each raped woman.

Aripata Rajja Sabhar Ticket er jonno Didi k oiling korachan!!!!!

“If I told you I’ve worked hard to get where I’m at, I’d be lying, because I have no idea where I am right now.” ― Jarod Kintz, ``This Book is Not for Sale`` The tmc agent arpita stand by the above justification

This is the height of sycophancy!Do you Arpita aspire to become a minister in Mamta`s cabinet? Being a woman I feel she should have refrained from commenting like this on a woman of west Bengal, who took the courage to call a spade a spade.Does Arpita has that courage and say both are wrong instead of drawing a fine line between the two incidents? I feel pained by this and hope Arpita would have the courage to apologise to the victim for what she has said as a woman of Bengal.Let not the egoism obliterate our path of wisdom.

arpita abhijeet anisur same line of thinking

The statements that come after the outrage are revelatory-look at the half-hearted apology. Abhijeet Mukherjee`s views are truly regressive.

Arpitar kothar kono value ami di na. Market kharap shilpi ra cameray thobra dekhate onek kichu kore. Tao jodi thobra ta ek tu sundor hoto.

kal tv te dekhechi, sudhu etai bolbo, amra mane amader moto kichu sadharon manush oi dui mohilar pasei thakbo, park street, delhi dujonei bharoter meye, amader karur, meye, bon, didi. r Damayanti Sen, onakeo vulbo na. Arpita ghosh-er monttobo k dhikkar janai. Onar monttobo jono swartho birodhi, opoman jonok r oporadh probonota-k baria tolar pokkhe jete pare.

Jara ei nongra kando er sathe jukto taderke dhore rastai fele ampublic er somukkhe kupokat kora uchit.

SABAS MOMBATIWALI SUSILA MADAM ARPITA GHOSH, NATYA PORICHALONA CHERE MOSEHABGIRI SEKHANOR SCHOOL KHULUN ONEK STUDENT PABEN. PAROBORTI RAJYASOVAR ``SIT`` APNER JONYO EKDOM BADHA.MAMATA BANERJEE UTTORBONGO THEKE KHUB TARIF KORECHEN.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।