শিখা মিত্র, ফায়দা তুলতে উদ্যোগী কংগ্রেস

Update: December 12, 2012 16:18 IST


শিখা মিত্রের সাসপেনশন নিয়ে দিনভর গুঞ্জন বিধানসভায়। সরব কংগ্রেস, আলোড়ন তৃণমূল শিবিরেও। শোকজ ছাড়াই কেন শিখা মিত্রকে সাসপেন্ড করা হল তানিয়ে ঘনিষ্ঠমহলে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রসের একাধিক বিধায়ক।

তাঁদের বক্তব্য শিখা মিত্রকে সাপসেন্ড করা হলে কবীর সুমন, শোভনদেব চট্টোপাধ্যায় এখনও দলে রয়েছেন কেন। তাত্পর্যপূর্ণভাবে গোটা ইস্যুতে সরব কংগ্রেস। শিখা মিত্রর সাসপেনশনকে  তৃণমূলের অভ্যন্তরের বিষয় বললেও, এটা যে দলের গোষ্ঠীকোন্দলের প্রমাণ ঠারেঠোরে তাও বোঝাচ্ছেন কংগ্রেস নেতারা। এক কদম এগিয়ে কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর দাবি, এই ঘটনা আসলে তৃণমূলের শেষের শুরু। শিখা মিত্রের সাসপেনশনের কড়া সমালোচনা করেছেন, কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞাও।

গতকালই দলবিরোধী কাজের অভিযোগে শিখা মিত্রকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। অনিদির্ষ্টকালের জন্য তাঁকে সসপেন্ড করা হয়। বিধানসভায় 'ন্যক্কারজনক' ঘটনার সমালোচন করায় তিনি কোপের মুখে পরেন বলে মনে করছে রাওজনোইতিক মহল। "সভায় ঢুকতে ভয় পাচ্ছি।" গতকালের বিধানসভায় হইহট্টগোল ও তা থেকে হাতাহাতি। এই নজিরবিহীন ঘটনায় এমনই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক শিখা মিত্র। বিধানসভায় গণ্ডগোলের প্রসঙ্গে তিনি বলেন, "এই ঘটনা ন্যক্কারজনক।" এরপর বিধায়কদের সম্পর্কে মানুষ কী ভাববেন, এনিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন শিখা মিত্র।






Post Your Comment

Total Comments:15

KONO SUSTHO MASTISKER MANUSH TMC TE THAKTE PARBE NA

Mamata Banerjee reminds us of Mahammad- Bin-Tughlak. Her behavier and statements prove her ignorance and incompetency.

Apriya Satyakatha balar jonnye ai abastha. Bhagger Parihash

Tmc ja korchhe setai hawar chhilo. Power without education e esob i hobe.

Ekti gacher 3ti fool.... Bangla chalacche mamata,partha,r mukul......

Ekti gacher 3ti fool.... Bangla chalacche mamata,partha,r mukul......

banglay ki TALIBANI sason cholche?

banglay ki TALIBANI sason cholche?

Oh ta hole ek joner Buker pata ache TMC te.Baki sab gulo to Biral chana.

satty katha balle TMC theke suspend kora hoy.`` TRUE `` is the oppsite word of ` TMC ``..

Respected Shikha Devi, I well come your decision to uphold the democratic values.

শিখারমত উঠুক জ্বলে বাংলার নারীসমাজ, ধ্বংস হোক টিএমসি র হিংস্র গুণ্ডারাজ ।

Shikhar moto uthook jole banglaNARI SOMAJ, Dhwangso hok TMC_er hingsro goondaraj.

Shikhar moto uthook jole banglaNARI SOMAJ, Dhwangso hok TMC_er hingsro goondaraj.

MANONIA SIKHA DEVI- APNAR O SOMENDAR PROYOJON MAMATA BANERJEER KACHE FURIA GECHE TAI CHURE FELADIYACHE.JANAB KOBIRSUMON,SOVONDEBBABU,SINGURER MASTER MOSAI PROVITIR KOTHA EKTU CHINTA KARUN, BAPYARTA PORISKAR HOYEJABE.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।