প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নোটিস পাঠাল তৃণমূল

Update: February 7, 2013 16:46 IST

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আইনি নোটিস পাঠাল তৃণমূল। আটচল্লিশ ঘণ্টার মধ্যে তথ্যপ্রমাণ না দিলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। এই মর্মে জানানো হয়েছে নোটিসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্‍, একথা মানতে নারাজ তিনি, চব্বিশ ঘণ্টার স্টুডিওয় এই মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মন্তব্যের প্রতিক্রিয়াতেই আইনি নোটিস পাঠিয়েছে তৃণমূল।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি নিয়ে মন্তব্য করায় সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধেও আইনি নোটিস পাঠাল তৃণমূল কংগ্রেস। সেই নোটিসে বলা হয়েছে জনসভায় সূর্যকান্ত মিশ্রর বক্তব্য তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের আঘাত করেছে। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করবে দল।

গতকাল কলকাতায় এক জনসভায় বিরোধী দলনেতা মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর ছবি কত টাকায় বিক্রি হল, কতটা সাদা, কতটা কালো টাকা, তা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে। 





Post Your Comment

Total Comments:12

AINI NOTICE ``MUKUL ROY``er NAME GECHE. BEAINI KAJER JONYO MUKUL ROYKE AAGE NOTICE PATHANO UTCHIT.RAJYO SARKARER KAU NOI ATHOCHO SOB MEETINGE UNI HAJIR. ONER BASOSTHANE KATHATA KHUB CHALU CHILO ``WOGAN BREAKER BECOME A RAILWAY MINISTER``

Oni Jodi satt hon ta hole nijer shikshs goto joggota niye mitha kotha bole hen keno ?Daya kore janaben oni kon biswa bidhayloy theke PhD kore chen?

Oni Jodi satt hon ta hole nijer shikshs goto joggota niye mitha kotha bole hen keno ?Daya kore janaben oni kon biswa bidhayloy theke PhD kore chen?

Oni Jodi satt hon ta hole nijer shikshs goto joggota niye mitha kotha bole hen keno ?Daya kore janaben oni kon biswa bidhayloy theke PhD kore chen?

কথাটা নিশ্চয়ই সকলের মনে পড়বে “ আপনি আচরি ধর্ম অপরে শিখাও”। বুদ্ধ বাবু ঠিক যেমন ধর্ম পালন করে গেছেন দিদিমনিও সেটাই শিখেছেন। দিদিমনি সি পি এম এর সর্বোত্‌কৃষ্ট প্রোডাক্ট একথা কী জ্যোতিবাবু, কী বুদ্ধবাবু অকপটে এমনটাই স্বীকার করে এসেছেন। এখন রাজনীতি বলে বামন দের কাছে আর কিছুতো বেঁচে নেই। শুধু কাদা ছোঁড়াছুড়িই কাজ। একটা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করেন বামনেরা? তবে গালীবাজের কোনোভাবেই অভাব হয়না। তা তাদের দ্বারা তিন দশকের তৈরী মানূষ গুলো আজ বামনদের নাক কান কাটবেনা তো কী কাটবে?

Kana Cheler Naam Poddolochon ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় এবং সি.পি. আই(এম) রাজ্য কমিটির নেত্রিত্তের কাছে অনুরোধ কোন ভাবেই ক্ষমা চাইবেন না/ তৃণমূল কোর্টে গিয়ে ফয়সালা করুক/

আমরা পাড়ায় দেখি তৃণমূল ভাইরা দিদির সততার প্রতীক। অন্য লোকেরা কি বলছে কিচ্ছু আসে যায় না।বেহালায় অন্তত এটা প্রমানিত সত্য। বাংলায় সত্য ভারতে সত্য। অসীম সততার সাথে ভাইরা প্রতিষ্ঠিত। বরং ``জাগো বাংলা`` বা দিদির আঁকা ছবি নিয়ে প্রশ্ন করুন দিদির ভাইদের জানুন চিনুন শিখে নিন।

দিদির ছবি এতো দামে বিক্রি হলে দেনা শোধাতে কতক্ষোন।

dekhe mone hochee jeno chopata chariye kheteo jane naa.. valo and naughty er moto lagche..ki innocent mairi...

jeno bhuddho babu nijeke dhoya tulshi pata mone koren...tai .... মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্‍, একথা মানতে নারাজ তিনি, চব্বিশ ঘণ্টার স্টুডিওয় এই মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী.....

বিরোধী দলনেতা মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর ছবি কত টাকায় বিক্রি হল, কতটা সাদা, কতটা কালো টাকা, তা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে..... tahole ki kore west bengal er dena 2 lakh crore holo , setar janar adhikar sabar ache....age apnara janan..tahole tmc o janabe..

TMC to Khomotay ekhon - shob phans kore dik na ! Asubidha kothay ? Etodin kore ni kyano?

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।