এই শহরের সঙ্গে সহবাস করে ইতিহাস। এই শহরের এলোমেলো রাস্তাঘাটে, ঘিঞ্জি গলির আনাচে কানাচে আয়েসি আড়মোড়া ভাঙে সে। তাকে জড়িয়ে ধরেই পরগাছার সুখী জীবনযাপন করে এই ছোট্ট শহর।
বিয়ে আর হনিমুন শব্দ দুটো কেমন যেন একটা আর একটার সঙ্গে মিলে মিশে থাকে। প্রথম জনের আঁচল ধরে পরের জন না এলে জীবনটা যেন ইলিশ ছাড়া বর্ষাকাল। ভীষণ পানসে। অতএব `হানিমুন যানা জরুরী হে`। তা সেই অত্যাবশক কাজটির জন্য চাই মনোমত স্থান। এত আর ব্যাগ গোছালাম, ঘুরতে চললাম নয়। জীবনের খুব স্পেশাল মুহুর্ত গুলোকে চির স্মরণীয় করে তোলার জন্য স্পেশাল জায়েগা এসেনশিয়াল।