ভেজ এক্সটিকা স্যালাড

গরম কালে হাসফাঁস থেকে বাঁচতে ক্যালোরি সমৃদ্ধ আইসক্রিম, কোল্ড কফিতো প্রচুর খাওয়া হল। এখন এই হাড়কাঁপানো ঠাণ্ডায় তাই গরম স্যুপ আর স্বাস্থ্যকর স্যালাডে মনোনিবেশ করা যাক। এমনিতেই শীতকাল তার অফুরন্ত সব্জি ভাণ্ডারে ভরিয়ে দেয় আমাদের।

চিতল মাছ ভাপা

মাছের ভাপা বললেই ইলিশ বা ভেটকির কথা মনে পড়ে। মা-দিদিমাদের আমলে চিতল মাছ ভাপারও সুখ্যাতি ছিল যথেষ্ট। এখন বাজারে ভাল চিতল মাছ প্রায় মেলেই না। মিললেও চড়া দামের চোটে মধ্যবিত্ত বাঙালি হাত ছোঁয়াতেই ভয় পায়। তারওপর আবার আছে রান্না করার ঝক্কি।

মিজুতাকি

জাপানের উত্তর উপকূলের রাজ্য কিয়ুসুর জনপ্রিয় খাবার মিজুতাকি। মূলত কিয়ুসুর রাজধানী ফুকুওকার মানুষরাই মিজুতাকিকে নিজেদের রান্নাঘরে যত্নে লালন পালন করেন। জাপানেরই অনেক জায়গায় আবার মিজুতাকি চাইনিজ স্টাইল চিকেন বলে খ্যাত।

ক্লাসিক এগনগ

এক কাপ এগনগে তোমাকে চাই। মেঘের মতো ঘন। একে স্বচ্ছন্দে ডেসার্ট ককটেল বলা যায়। বাজার থেকে ব্যুরবঁ হুইস্কি জোগার করতে পারলেই কেল্লা ফতে। উইসকনসিনের ননদ বা টোকিওর ভ্রাতৃবধু, হোমমেড এগনগ পেলে চক্ষু চরকগাছ হতে বাধ্য।

ককিউটো

জাঁকিয়ে শীত পড়েছে। আর ডিসেম্বর মানেই প্রতি সন্ধেয় অতিথি সমাগম। অফিস থেকে ফিরে রোজ রোজ নিত্তনতুন ককটেল বানানো সম্ভব? শিখে নিন ককিউটো। বেশ খানিকটা বানিয়ে জমিয়ে রাখুন। দিব্যি কেটে যাবে বেশ ক`টা সন্ধ্যা।

পোশাকে মোড়া বড়দিন

আকাশে, বাতাসে এখন পার্টি পার্টি গন্ধ। শেষলগ্নে ঠান্ডাও পড়েছে বেশ জাঁকিয়ে। তবে মন পার্টি পার্টি হলেও শেষমুহূর্তে পোশাক ঠিক করে উঠতেই হিমসিম দশা সকলের। একে তো ঠান্ডাটা পড়ব পড়ব করেও পড়ছিল না। তায় আবার ২১ ডিসেম্বরের পর প্রাণে বাঁচলে তবে না ক্রিসমাস!

চিকেন রোস্ট

টার্কি রোস্টে বড় হ্যাঙ্গাম। রান্না হতে প্রচুর সময় নেয়। কর্মব্যস্ত ক্রিসমাসের সহজ রোস্ট রেসিপিতে তাই চিকেন বরাবরই জনপ্রিয়। তবে ইংলিশ ড্রেসিং কিন্তু মাস্ট। রোস্ট ছিকেনের সঙ্গে জুড়ে দিন কিছু সবজিও। লাঞ্চের মেনু জমজমাট।

ছোটদের বড়দিন

ক্রিসমাস এসে গেল। কানে না বাজুক, সবার মনেই এখন জিংগল বেলের সুর। সামনে এক সপ্তাহের লম্বা ছুটি। স্কুলে স্কুলে পরীক্ষা শেষ। বেরিয়ে গেছে রেজাল্টও। আসল কথা আপনার বাড়ির খুদে সদস্যদের ভারী স্কুল ব্যাগগুলো এখন কিছুদিন অন্তত তাকে তোলা থাকবে।

পার্টির রাতে ডুমসডে কন্সপিরেসি

অক্টোবর যদি হয় বাঙালির উত্‍সবের মরসুম, তবে ডিসেম্বরের শেষ সপ্তাহকে বলাই যেতে পারে আনন্দ সপ্তাহ। ২৫ থেকে ৩১, একটু বাড়িয়ে নিলে জানুয়ারির মাঝামাঝি। পার্টির আমেজ থেকে কি আর এত সহজে বেরনো যায়? তাই এই কয়েকদিন পার্টির মাদকতা চাই রোজ রাতেই।

এই নাও সান্তা, গিফট

পড়বে কি পড়বে না করতে করতে ক্রিসমাসের আগেই মাস্টারস্ট্রোকটা দিয়ে দিল শীত। বেশ জাঁকিয়ে কলকাতায় আপাতত বাসা বেঁধেছেন তিনি। শীতের কামড়ে জুবুথুবু শহর বিকেল হলেই ক্রিসমাসের আঁচে চাঙ্গা। বছর শেষের সপ্তাহটা ছুটিতে ভরপুর। তাই আম জনতার মেজাজটাও এখন বেশ খাসা। এই বাড়ি-সেই বাড়ি, ওই ক্লাব-সেই ক্লাবে এখন চলছে ক্রিসমাস আর নতুন বছরের পিকনিক, পার্টি প্ল্যানিং। তার সঙ্গেই নিশ্চয়ই মন চাইছে কিছু হঠাৎ উপহারে কাছের মানুষজনদের বছরের শুরুটাকে আরও রঙিন করে তুলতে। এই কলিযুগে তো সান্তাক্লজ তাঁর বল্গা হরিণে টানা উড়ুক্কু স্লেজে চেপে উপহারের ঝুলি নিয়ে মোটেও আসবেন না।

আইরিশ ক্রিম

কফি হোক বা মিল্কশেক। আইরিশ ক্রিমের মখমলে স্বাদে প্রগাঢ় হয় নেশার আমেজ। আরেকটু হুইস্কি মেশালে জবাব নেই। না মেশালেও অন দ্য রক্‌স আইরিশ ক্রিম ফাটাফাটি। শীতের সন্ধেয় বাড়িতে বানানো আইরিশ ক্রিমে মাত করে দিন বন্ধুদের।

রোস্টেড টার্কি

ক্রিসমাস আর রোস্টেড টার্কি। দুটো শব্দ যেন হরিহর আত্মা। রোস্টেড টার্কি ছাড়া ক্রিসমাস পার্টির আনন্দ যেন ঠিকঠাক টেরই পাওয় যায় না। বানাতে খাটনি আছে। তবে একটু সময় দিলেই বাড়িতেই জমিয়ে বানিয়ে ফেলা যাবে অসাধারণ সুস্বাদু টার্কির রোস্ট।

সারদা কাণ্ডে টাকা ফেরত পাওয়া সম্ভব, জানালেন আইনজীবীরা

মমতার বিরুদ্ধে মুখর নজরুল

আত্মহত্যার প্ররোচনা সুদীপ্তর

জেনেরিক নাম আবশ্যক

বিশ বাঁও জলে মেট্রো প্রকল্প

খোকা-খুকির গপ্পো

সুর বদলে ফের কেন্দ্রের 'বন্ধু' তৃণমূল