রদবদল সেরে টিম মনমোহনে এখন ৭৭ জন, রেলমন্ত্রী মল্লিকার্জুন

সাংগঠনিক রদবদলের পর, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদল সেরে ফেলল টিম মনমোহন। নতুন রেলমন্ত্রী হলেন মল্লিকার্জুন খাড়গে। বস্ত্রমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন কে এস রাও। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে গিরিজা ব্যাসকে। সড়ক মন্ত্রী হয়েছে অস্কার ফার্নান্ডেজ। শিস রাম ওলাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ওলা এবং ফার্নান্ডেজ প্রথম ইউপিএ সরকারে মন্ত্রী ছিলেন। রাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন চারজন।

রদবদল সেরে টিম মনমোহনে এখন ৭৭ জন, রেলমন্ত্রী মল্লিকার্জুন

সাংগঠনিক রদবদলের পর, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদল সেরে ফেলল টিম মনমোহন। নতুন রেলমন্ত্রী হলেন মল্লিকার্জুন খাড়গে। বস্ত্রমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন কে এস রাও। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে গিরিজা ব্যাসকে। সড়ক মন্ত্রী হয়েছে অস্কার ফার্নান্ডেজ। শিস রাম ওলাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ওলা এবং ফার্নান্ডেজ প্রথম ইউপিএ সরকারে মন্ত্রী ছিলেন। রাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন চারজন।

৫৩ বছরের রেকর্ড ভেঙে বর্ষা দিল্লিতে, জলমগ্ন বিমানবন্দরও

৫৩ বছরের রেকর্ড ভেঙে নির্ধারিত সময়ের প্রায় সপ্তাহ দুয়েক আগেই বর্ষা এলো রাজধানীতেও। রবিবার থেকেই মুষল ধারার বৃষ্টিতে যমুনার জলস্তর বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই জলমগ্ন রাজধানীর বেশ কিছু এলাকা। জলমগ্ন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরও। অন্যদিকে, উত্তরাখন্ডের কেদারনাথের রামবাড়ায় মেঘ ফেটে বৃষ্টির ফলে তীর্থযাত্রী সহ নিখোঁজ অন্তত ৫০ জন। বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ। ধস নেমে বিভিন্ন জায়গায় আটকে প্রায় ২০ হাজার মানুষ। তাঁদের মধ্যে বহু বাঙালি পর্যটকও রয়েছেন।

মোবাইলে রোমিং চার্জ উঠছে না, তবে কমছে

আরও সস্তা হচ্ছে মোবাইল পরিষেবা। গ্রাহকদের মুখ হাসি ফুটিয়ে আগামী মাস থেকে মোবাইল ফোনে রোমিং চার্জ বেশ কিছুটা কমে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে রোমিংয়ে থাকার সময় আউট গোয়িং লোকাল কলের মাশুল প্রতি মিনিটে ১.৪০ টাকা থেকে কমে হচ্ছে ১ টাকা। টেলিকম রেগুলেটরি অথরিটি আফ ইন্ডিয়া (ট্রাই)-এর ঘোষিত ভয়েস কল ও এসএমএসের ক্ষেত্রে নয়া শুল্ক কাঠামো অনুযায়ী এই রেট ধার্য হচ্ছে।

বিজেপিকে বিশ্বাসঘাতক বললেন নীতীশ কুমার

মোদীর পদোন্নতিতে জেডি(ইউ) কে হারাল বিজেপি। ১৭ বছরের সম্পর্কে পূর্ণচ্ছেদ। অথচ ২০০৩ সালে, গুজরাত দাঙ্গার ঠিক এক বছর পর নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন খোদ নীতীশ কুমার। আর আজ বিজেপির সঙ্গে গাঁটছড়া খোলার পরের সকালে ন`বছর আগের সেই প্রশংসার প্রশঙ্গে ফিরে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী। এ দিন তাঁর ব্যাখ্যা, "আমি তখন একটা সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলাম। ফলে সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।"

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি, ভাসল ১০০ বাড়ি, মৃত ১০

প্রবল বর্ষনে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বহু জেয়গায় ধ্বস নেমেছে। বহু রাস্তা ভেঙে যাওয়ায় বিচ্ছিন হয়ে পড়েছে উত্তরাখণ্ড ও চালোলি জেলার একটা অংশ। বন্ধ রয়েছে চার ধাম যাত্রাও।

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের শেষ ঘর গোছানো আজ

মিশন ২০১৪। সেনাবাহিনী তৈরিতে মন দিল কংগ্রেস। লোকসাভা নির্বাচনের আগে মনমোহন সরকারের শেষ মন্ত্রিসভার রদবদল আজ। সন্ধের বৈঠকে মন্ত্রিসভার নতুন মুখের ঘোষণা হবে। মন্ত্রিসভায় নতুন মুখ আনা ইউপিএ সরকারের কাছে কার্যত চ্যালেঞ্জ।

মন্ত্রিসভায় আসতে পারেন একগুচ্ছ নতুন মুখ

আগামিকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। তার আগে আজই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেলমন্ত্রী সিপি যোশী। ইতিমধ্যেই আবাসন মন্ত্রী অজয় মাকেনও মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। লোকসভা ভোটের আগে দল ও কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ঢেলে সাজাতে চাইছে কংগ্রেস। সেজন্যই বহু কেন্দ্রীয় মন্ত্রীকে দলীয় সংগঠনের কাজে ফেরানো হচ্ছে। পাশাপাশি, বহু নতুন মুখকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল করার ভাবনা রয়েছে।

মানসিক স্বাস্থ্য বিলে বাদ যেতে পারে শক ট্রিটমেন্ট

নতুন মানসিক স্বাস্থ্য বিল থেকে বাদ দেওয় বাদ দেওয়া হতে পারে ইলেকট্রিক শক ট্রিটমেন্ট। সরকারের তরফে প্রস্তাবিত মানসিক স্বাস্থ্য বিলে বলা হয়েছে, মানসিক সমস্যায় ভোগা রোগীদের নিজেদের চিকিত্সার পদ্ধতি নিজেদেরই বেছে নিতে দেওয়া হোক। সেইসঙ্গেই অ্যানাসথেশিয়া ছাড়া যাতে ইলেকট্রিক শকের মাধ্যমে চিকিত্সা না করা হয় তার প্রস্তাবও রাখা হয়েছে বিলে। গত সপ্তাহেই ইউনিয়ন ক্যাবিনেটে পাস হয়েছে বিল। ভারতের স্বাস্থ্য সচিব কে দাসিরাজু এ দিন একথা জানান। সংসদে বিল পাস হলে কম খরচায় ভাল মানের চিকিত্সার আধিকার পাবেন রোগীরা।

এয়ারএশিয়ার চিফ অ্যাডভাইজর টাটা

এয়ারএশিয়ার ভারতের চিফ অ্যাডভাইজার নিযুক্ত হলেন রতন টাটা। রবিবার মালয়েশিয়ার এয়ারলাইনসটি এয়ারএশিয়া ইন্ডিয়া বোর্ডের চিফ অ্যাডভাইজর হিসেবে রতন টাটার নাম ঘোষণা করে। সেইসঙ্গেই ছিল `ন্যানো`(কমদামী) বিমান মাশুলের প্রতিশ্রতিও। ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যানের নামও শীঘ্রই ঘোষণা করা হবে বলেও এ দিন জানান এয়ারএশিয়া প্রধান টনি ফার্নান্ডেজ।