শ্রীনিবাসনের নির্বাসনে যাওরার সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। তিনি নিজে যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে সরতে হতে পারে বোর্ড সভাপতিকে। আইপিএলের ফাইনাল ম্যাচের শেষেই শ্রীনির ভাগ্য নির্ধারণে বসবে বিসিসিআই।
ফের দাম বাড়ল ডিজেলের। লিটারে দাম বাড়ছে এক টাকা। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। কলকাতায় ডিজেলের নতুন দাম হবে ৫৩ টাকা ৯৩ পয়সা প্রতি লিটার।
শুক্রবার সন্ধেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার কয়েক ঘণ্টার মধ্যেই ৭ রেস কোর্স রোডে পৌঁছন রেলমন্ত্রী পবন বনসল ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমার। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেড়িয়ে আসার পথেই ইশারায় বনসল বুঝিয়ে দেন, মন্ত্রিত্ব খুইয়েছেন তিনি। পরে তিনি সাংবাদিকদের জানান, "হ্যাঁ, আমি ইস্তাফা দিয়েছি।" কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পদত্যাগপত্র জমা দিয়েছেন অশ্বিনী কুমারও। তবে দুই মন্ত্রীর ইস্তফা নিয়ে সরকারি ভাবে এখনও কেউই মুখ খোলেননি।
সব জল্পনার অবসান ঘটিয়ে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন কে সিদ্ধারামাইয়া। শুক্রবার গোপন ভোটের মাধ্যমে সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী নির্বাচন করল কংগ্রেসের পরিষদীও দল। আগামী সোমবার শপথ নেবেন তিনি।
আদালতে বড়সড় ধাক্কা খেল অখিলেশ যাববের সমাজবাদী পার্টি সরকার। ২০০৭-এর গোরখপুর বিস্ফোরণ মামালায় অভিযুক্ত তারিক কুয়াসমি ও খালিদ মুজাহিদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছিল উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে। আজ সেই আবেদন খারিজ করেদিল বারাবাঁকির একটি আদালত। প্রসঙ্গত, অভিযুক্ত দু`জন হুজির জঙ্গি বলে অনুমান।
বলিউড তারকা সঞ্জয় দত্তের শাস্তি পুনর্বিবেচনার আবেদন খারিজ করেদিল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি আজ বিচারপতি পি সতশিবম ও বিচারপতি বিএস চৌহানের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল মুন্না ভাইয়ের আবেদন। আগামী ১৫ই মে নির্ধারিত শাস্তি অনুযায়ীই জেলে যেতে হচ্ছে তাঁকে।
বিতর্কে জড়িত দুই কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য নির্ধারণ করতে শনিবার জরুরী বৈঠকে বসতে চলেছে কংগ্রেস কোর কমিটি। সূত্রে খবর, সম্ভবত মন্ত্রিত্ব থেকে সরিয়ে ফেলা হবে রেল মন্ত্রী পবন কুমার বনশলকে। অন্যদিকে, মন্ত্রকে কোপ পড়লেও আইনমন্ত্রী অশ্বিনী কুমারকে সম্ভবত এখনই মন্ত্রী তকমা হারাতে হচ্ছে না। তবে তাঁকে সরিয়ে ফেলা হতে পারে অন্য মন্ত্রকে। কংগ্রেস সূত্রে খবর, অশ্বিনী কুমারের জায়গায় দলের কোনও অভিজ্ঞ নেতাকে কেন্দ্রীয় আইনমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।
কয়লা কেলেঙ্কারির জেরে সিবিআই তদন্ত। আবার সেই তদন্তে সরকারি হস্তক্ষেপের জেরে আইনমন্ত্রককে ভর্তসনা সুপ্রিম কোর্টের। এঘটনার জেরে আইন মন্ত্রীর পদ থেকে অশ্বিনী কুমারের বিদায় কার্যত নিশ্চিত। আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন অশ্বিনী কুমার। কংগ্রেস সূত্রে খবর, অশ্বিনী কুমারের জায়গায় দলের কোনও অভিজ্ঞ নেতাকে কেন্দ্রীয় আইনমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।
কংগ্রেসের জন্য আরও এক দফা অস্বস্তি। ঘুষকাণ্ডে রেলমন্ত্রী পবন কুমার বনশলকে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেলর এক উচ্চ পদস্থ আধিকারিকে আরও বড় পদ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে পবন কুমারের ভাগ্নের বিরুদ্ধে। সেই ঘটনায় চলতি সপ্তাহের মধ্যেই রেলমন্ত্রীকেও জেরা করা হবে।
নদীতে যাত্রী বোঝাই বাস পড়ে গিয়ে মৃত্যু হল ৪২ জনের। বুধবার রাতে হিমাচল প্রদেশে কুলু-মানালি জাতীয় সড়কের ওপর বিয়াস নদীতে উল্টে যায় বাসটি। কুলুর ডেপুটি কমিশনর জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ১৫ জন ভর্তি রয়েছেন হাসপাতালে। বেশ কিছু যাত্রী নদীর স্রোতে ভেসে গিয়েছে বলে আশঙ্কা তাঁর।
নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে আইন অমান্যের ঘোষণা বুদ্ধদেবের
ফের নজরুল তীর্থ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর
ছত্রিশগড়ের মাওবাদী হামলায় নিহত ২৫ কংগ্রেস কর্মী
পর্যবেক্ষকদের জন্য নির্দেশিকা জারি কমিশনের
প্রেসিডেন্সি হামলা: জোরালো তৃণমূলের যোগসাজশের তত্ত্ব
কোর্টের নির্দেশ অমান্য করে নলবন অধিগ্রহণের পথে রাজ্য
ফিক্সিং কাণ্ড: ধৃত বুকির জবানবন্দীতে আরও ক্রিকেটারের নাম