শান্তির খোঁজ বিজেপিতে, আডবাণী সঙ্গে সাক্ষাৎ মোদীর

দলের অন্দরের শীর্ষ স্তরে ভাঙন মেরামতির চেষ্টা বিজেপির। মঙ্গলবার সকালে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির নির্বাচনী সমিতির শীর্ষে মোদীকে বসানো নিয়ে ক্ষুব্ধ হন আডবাণী। জল গড়ায় অনেকদূর। দলের তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেন লৌহপুরুষ।

উন্নয়ন ইস্যুতে ফের মোদীকে বিঁধল কংগ্রেস

উন্নয়ন ইস্যুতে ফের নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিল কংগ্রেস। গত ১১ বছরে মাথা পিছু আয়, মানবসম্পদ উন্নয়ন সূচক, জাতীয় গড় উৎপাদন সবকিছুতেই পিছিয়ে পড়েছে গুজরাত। সোমবার এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীশ তিওয়ারি। একইসঙ্গে তাঁর অভিযোগ, গরীব মানুষদের নয় পুঁজিপতিদের সেবা করতেই ব্যস্ত নরেন্দ্র মোদী সরকার।

সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়ে রাজ্যসভায় সর্বদলের ডাক

তপশিলি জাতি-উপজাতি সংরক্ষণ সংক্রান্ত বিলটি নিয়ে রাজ্যসভায় চলা অচলাবস্থার জেরে সর্বদল বৈঠক ডাকলেন চেয়ারম্যান। সংরক্ষণ বিল নিয়ে বিএসপি সুপ্রিমো মায়াবতী ইউপিএ সরকারের উপর চাপ সৃষ্টি করার জেরেই আজ রাজ্যসভায় তুমুল হট্টগোল শুরু হয়। তার জেরে দিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন। মায়াবতী এই ইস্যুতে বিজেপির অবস্থান পরিষ্কার করতে বলেন।

২৬/১১ প্রমাণ পেশ করল এফআইএ

ছাব্বিশ এগারোর মুম্বই হামলা সংক্রান্ত মামলায় পাকিস্তানের সন্ত্রাসদমন আদালতে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করল তদন্তকারী সংস্থা এফআইএ। তথ্যপ্রমাণের মধ্যে রয়েছে সিন্ধপ্রদেশে লস্কর-এ-তৈবার ট্রেনিং ক্যাম্পের ছবি। মুম্বই হামলার সময় দশ সন্ত্রাসবাদী যে মোটরবোটে চড়ে বাণিজ্যনগরীতে প্রবেশ করেছিল তারও ছবি দেওয়া হয়েছে। রাওয়ালপিণ্ডিতে বিশেষ আদালতে মুম্বই মামলার শুনানি হয়েছে।

গুজরাত নির্বাচন: সংখ্যালঘু ফর্মুলায় প্রত্যাবর্তন প্রধানমন্ত্রীর

গুজরাতে শেষবেলার ভোট প্রচারে শেষপর্যন্ত সংখ্যালঘু তাসটাই খেললেন প্রধানমন্ত্রী। বিভাজনের রাজনীতি করেন নরেন্দ্র মোদী। আর সেই কারণেই এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন গুজরাতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। গতকাল এই ভাষাতেই মোদী সরকারকে আক্রমণ করলেন মনমোহন সিং। অবশ্য পাল্টা তোপ দেগেছে বিজেপিও।

রতন টাটার মন্তব্যে বিতর্ক ছড়াল বণিক মহলে

দেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে সরকারের বিরুদ্ধে কোনও কড়া কথা রতন টাটা বলেননি। টাটা সন্সের তরফে গতকাল এই দাবি করা হয়েছে। এর আগে একটি ইংরেজি দৈনিকে রতন টাটার সাক্ষাতকার নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, ওই সাক্ষাতকারে দেশের শিল্পক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ নিয়েই প্রশ্ন তুলেছেন রতন টাটা। ভারতের চেয়ে চিনে ব্যবসা করা সহজ বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ, সরকারের নিষ্ক্রিয়তার কারণেই ভারতের শিল্পক্ষেত্র চিনের শিল্পক্ষেত্রের চেয়ে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন রতন টাটা। এর পাশাপাশি, কোনও প্রকল্পে ছাড়পত্র দিতে প্রশাসনের দীর্ঘসূত্রিতা, শুধুমাত্র টাকার বিচারে শিল্পের মূল্যায়ণ এবং সরকারের বিভিন্ন মহলে বিনিয়োগ নিয়ে নানা মুণির নানা মতের অভিযোগ করেন রতন টাটা।

কী বলছে সৌরাষ্ট্র, ২৪ ঘণ্টার বিশেষ রিপোর্ট

নরেন্দ্র মোদীর জমানায় গুজরাতে শিল্পের বিকাশ হয়েছে অনেক। কিন্তু কতটা সাফল্য এসেছে কৃষিক্ষেত্রে? তেরোই ডিসেম্বর গুজরাতে প্রথম দফার নির্বাচন। ওইদিন সৌরাষ্ট্র অঞ্চলের সাতটি জেলায় ভোটগ্রহণ হবে। সাম্প্রতিককালে গুজরাতে যত কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে, তার অর্ধেকই সৌরাষ্ট্রে।

`আম আদমির` জন্য খুলে গেল রাষ্ট্রপতি ভবন

রাষ্ট্রপতি ভবনের দরজা অবারিত হল `আম আদমি`র জন্য। এরপর থেকে প্রতি শনিবার ২০০ জন সাধারণ মানুষ সাক্ষী থাকবেন `চেঞ্জ অফ গার্ড` অনুষ্ঠানের। সুসজ্জিত সেনা সঙ্গে তেজিয়াল ঘোড়াদের সমন্বয়ে তৈরি হবে এই অনুষ্ঠান। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ইচ্ছানুসারেই সাধারণ মানুষের কাছে খুলে গেল তাঁর বাস ভবনের দ্বার।

এখনও সংখ্যালঘু ক্ষোভে আক্রান্ত মোদীগড়

তেরো ডিসেম্বর গুজরাটের প্রথম দফার নির্বাচন।  নির্বাচনের ঠিক আগে কেমন আছেন গুজরাটের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়? উন্নয়নের সুফলই বা কতটা পেয়েছেন তাঁরা? সরকারের কাছে তাঁদের আশাই বা কতটা বাস্তবায়িত হয়েছে। গত দু'দশকে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভের পাল্লাই বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের। গুজরাট থেকে রজতশুভ্র মুখোটির রিপোর্ট।

অনুন্নয়নের প্রশ্নে মোদীকে বিঁধলেন সোনিয়া

মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মোদীগড়ে কৃষক ও গরিব উন্নয়নে লক্ষ্যই দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন সোনিয়া। গুজরাত নির্বাচনের প্রাক্বালে শুক্রবার দক্ষিণ গুজরাতের একটি জনসভায় বক্তব্য রাখেন কংগ্রেস সভানেত্রী। কেন্দ্রীয় প্রকল্পের সাহায্যের টাকাও নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।