কেজরিওয়ালের নিশানায় এবার `স্টিংয়ে খলনায়ক` খুরশিদ

Update: October 10, 2012 17:16 IST

সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢড়ার পর এবার কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ। ভারতীয় রাজনীতির বাইশ গজে নতুন ইনিংস শুরু করা অরবিন্দ কেজরিওয়ালের নিশানায় ফের আরও এক সোনিয়া ঘনিষ্ঠ মন্ত্রী। দুর্নীতি ইস্যুতে কেজরিওয়াল স্টিং অপরেশনে অভিযুক্ত সলমন খুরশিদের পদত্যাগের দাবি তুলেছেন। সেই সঙ্গে সলমন খুরশিদের স্ত্রীকে গ্রেফতার করা উচিৎ বলে মন্তব্য করেন কেজরিওয়াল।

একটি বেসরকারি চ্যানেলের স্টিং অপারেশনে দেখানো হয়, জাকির হুসেন মেমোরিয়াল ট্রাস্টের শীর্ষকর্তারা উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্থ আমলাদের সই নকল করে কয়েক লক্ষ টাকা নয়ছয় করেছেন। এই ট্রাস্টের প্রধান সলমন খুরশিদ। ট্রাস্টের কাজকর্ম দেখাশোনা করেন তাঁর স্ত্রী। কেজরিওয়াল সেই স্টিং অপারেশনের ঘটনাকে সামনে এনে কংগ্রেস বিরোধিতায় সুর চড়ালেন।

সলমন খুরশিদ, অরবিন্দ কেজরিওয়াল, স্টিং অপারেশন, জাকির হুসেন মেমোরিয়াল ট্রাস্ট

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।