বাদাম বরফি

Update: October 7, 2012 19:25 IST

শহরের ভুজিয়াওয়ালার দোকানে বেশ অনেক দিন ধরেই হিট। অনেক কসরত করে বানানোর অনেক রেসিপি পাবেন। খুব সহজে বাড়িতে বানানোর রেসিপি। ঝটপট ট্রাই করে তাক লাগিয়ে দিন।


কী কী লাগবে

কাজুবাদাম বা চিনাবাদাম- ১ কাপ
চিনি- দেড় কাপ
বাদামের এসেন্স- ৪/৫ ফোঁটা

কীভাবে বানাবেন

বাদাম ৫-৬ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। জল থেকে তুলে মিহি করে বেটে নিন। চিনাবাদাম হলে খোসা ছাড়িয়ে বাটবেন।
একটি ভারী কড়াইয়ে বাদামবাটা ও চিনি ঢেলে উনুনে বসান। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে। মাঝে মাঝে নেড়ে নেবেন। বাদামের এসেন্স মিশিয়ে দিন। মিশ্রণটি ঘন মণ্ডের আকার নিলে একটি ঘি মাখানো থালাতে ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। জমে গেলে ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিন।





Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।