দিঘার জলে তিমি

Update: December 11, 2012 15:55 IST

দিঘার সমুদ্রে ধরা পড়ল একটি বিশালাকার তিমি। দিঘা মোহনা থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে একটি ট্রলারের জালে আটকে যায় তিমিটি। সেটিকে সোমবার রাতে টেনে নিয়ে আসা হয় মোহনায়।

৪০ ফুট লম্বা, ৬ ফুট উঁচু বিশালাকার তিমিটিকে দেখতে ভিড় জমে যায়। তিমিটির ওজন ১০০ টন। রাতেই সেটিকে পরীক্ষা করেন সমুদ্র বিজ্ঞানী ও দিঘা মেরিন অ্যাকোরিয়ামের আধিকারিকরা। এটিকে তিমি প্রজাতির কোনও প্রাণী বলেই মনে করছেন তাঁরা।

Post Your Comment

Total Comments:3

৪০ ফুট লম্বা, ৬ ফুট উঁচু বিশালাকার তিমিটিকে দেখতে ভিড় জমে যায়। তিমিটির ওজন ১০০ টন। রাতেই সেটিকে পরীক্ষা করেন সমুদ্র বিজ্ঞানী ও দিঘা মেরিন অ্যাকোরিয়ামের আধিকারিকরা। এটিকে তিমি প্রজাতির কোনও প্রাণী বলেই মনে করছেন তাঁরা।

Bencha acha ki? Bencha thakle abar chere din.

thik bolacho

India Goverment Find out . One 40 fit Length,6 fit hight & 100 ton weight TEME from Degha sea.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।