মাঠে দুই বন্ধু

Update: November 30, 2012 22:49 IST

রবার্তো মেন্ডিস সিলভা আর হোসে রামিরেজ ব্যারেটো। ভারতে খেলা ব্রাজিলীয়দের মধ্যে সেরা দুই ফুটবলার। মোহনবাগান জার্সি গায়ে একসঙ্গে খেলা হয়নি এই দুই ব্রাজিলীয়-র। সেই আক্ষেপ এখনও রয়েছে সবুজ-মেরুন জনতার। শুক্রবার মোহনবাগান মাঠে দু`জনে অবশ্য একসঙ্গে রবসনের তত্ত্বাবধানে ফিজিক্যাল ট্রেনিং সারলেন।

চার্চিল এই মুহুর্তে সিকিমে রয়েছে। লালকার্ড দেখায় সেই ম্যাচে খেলতে পারবেন না বেটো। তাই কলকাতায় থেকে বন্ধু ব্যারেটোর সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন ব্রাজিলীয় মিডফিল্ডার। ওডাফা,বেটো,র‌্যান্টি এমনকি ইয়াকুবুকে এখনও আই লিগে দেখা যাচ্ছে। কিন্তু ব্যারেটো নেই। ব্রাজিলীয় স্ট্রাইকার অবশ্য বলছেন,তিনি আই লিগকে মিস করছেন না। নিজের দল ভবানীপুর আই লিগের মূলপর্বেই তোলাই এখন চ্যালেঞ্জ ব্যারেটোর সামনে।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।