সাধারণ মানুষকে পাশে নিয়েই জাঠা কর্মসূচি বামেদের

Update: February 24, 2013 16:37 IST

দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, কৃষকের আত্মহত্যা সহ একগুচ্ছ ইস্যুতে দেশজুড়ে জাঠা কর্মসূচি শুরু করেছে বামেরা। আগামী পয়লা মার্চ কলকাতা থেকে বেরোবে জাঠা। নেতৃত্বে থাকবেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মাইক ছাড়াই হবে এই কর্মসূচি। জানিয়েছেন সিবিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু।

সকলের জন্য ২ টাকা কেজিতে চাল-গম, সকলের জন্য বাসস্থান, আদিবাসীদের জমির অধিকার সহ একাধিক ইস্যুতে দেশজুড়ে জাঠা কর্মসূচি শুরু করেছে বামেরা। তেইশে ফেব্রুয়ারি প্রথম জাঠা শুরু হয়েছে কন্যাকুমারী থেকে। দিল্লি পর্যন্ত এই জাঠার নেতৃত্বে সিপিআইএম নেতা এস আর পিল্লাই।
 
তেইশে ফেব্রুয়ারিই দ্বিতীয় জাঠা শুরু হয়েছে গুয়াহাটি থেকে। উত্তরবঙ্গ হয়ে এই জাঠা পৌঁছবে কলকাতায়। ওডিশা থেকেও একটি উপ জাঠা এসে পৌঁছবে কলকাতায়। পয়লা মার্চ কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে এই জাঠা। নেতৃত্বে থাকবেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট এবং সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু।
 
তৃতীয় জাঠা শুরু হবে পঞ্জাবের অমৃতসর থেকে। সেটিও যাবে দিল্লি। নেতৃত্বে থাকবেন বৃন্দা কারাত। চতুর্থ জাঠা বেরোবে মুম্বই থেকে। সেটিও যাবে দিল্লি পর্যন্ত। নেতৃত্বে থাকবেন সীতারাম ইয়েচুরি। দেশের বিভিন্ন জায়গায় থামবে জাঠাগুলি। বাম নেতারা বক্তব্য রাখবেন সেখানে। খাদ্য সুরক্ষা, বাসস্থান, জমি ইস্যুতে নিজেদের অবস্থান জানাবেন তাঁরা।
 
উনিশে মার্চ দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করবে বামেরা। রাজ্যে তিন কেন্দ্রে উপনির্বাচনে ভোট কাটাকাটির জেরে ভাল ফল হতে পারে বামেদের। আজ এমনই আশা প্রকাশ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু। একই সঙ্গে এই তিন কেন্দ্রে উপনির্বাচনে শাসকদল ব্যাপক হারে টাকা বিলিয়েছে বলেও অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক।

Post Your Comment

Total Comments:2

বাংলার মানুষ এক হতে হবে। আমাদের প্রাক্তন মুখ্যমুন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও গৌতম দেব মহাশয় কথাতে পরিস্কার। আমরা পুনরায় ক্ষমতায় এলে এবার জমি অধিগ্রহণ করব যেকোনো মূল্যে। কারণ আমাদের শিল্প করতে হবে। কলকাতা শহরকে আর সুন্দর করতে হবে। জব চারণক যে কলকাতার সুচনা করে ছিল। বিধান রায়ের হাতে একটু বড় হয়। জতি বাবুর সময়ে সুন্দর হয়। বুদ্ধর বাবুর ছোঁয়ায় আর সুন্দর ও বড় হয়। কিন্তু বর্তমান তৃণমূল সরকার কিছুই করছে না। রাজারহাটের অনেক জমি এখন অধিগ্রহণ লিস্টে রয়েছে। সেগুলো অধিগ্রহণ করতে হবে। নিউটাউনশিপ মাপের মাঝে গ্রাম রয়েছে। সেখানকার মানুষদের তুলে দিলে কলকাতার আধুনিকি করণ এবং সম্প্রসারন সম্পূর্ণ হবে। আমরা আবার ক্ষমতায় ফিরব। এটা আমাদের চ্যালেঞ্জ।

Hi Indian C.P.I (M) leaders do you want to fake me. I know Joti Basu was fake with Bangladesi girl in his life. For this He made so many faking places like Sonagachi at Shobha Bazar, Central park at Salt Lake, Vaidik village and Aquatike at Rajarhat. Any C.P.I (M) Leaders can fake me. Now I am in Kolkata . Call me via agent! (1) Khakan 9830476973 (2) Shyam 9836235146 (3) Biswajit 9874443328 (4)Radha 9051813536 (5) Deepika 9830298655

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।