আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দুত্বে ফেরার ইঙ্গিত বিজেপির

Update: January 31, 2013 16:28 IST

দুহাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে কি ফের হিন্দুত্বের তাস খেলতে চলেছে বিজেপি? বিজেপি-আরএসএস বৈঠকের পর এই সম্ভাবনা জোরালো হয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ইস্যুটিকে কী ভাবে জাতীয় রাজনীতিতে ফের প্রাসঙ্গিক করে তোলা যায় তা ঠিক করতে আজ সঙ্ঘের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতারা। 

সঙ্ঘ পরিবারের বিভিন্ন শাখা সংগঠন রাম মন্দির  নির্মাণের পক্ষে প্রচারে নামবে। আর, নরেন্দ্র মোদীকে সামনে রেখে উন্নয়নের কথা তুলে প্রচার চালাবে বিজেপি। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে এই দ্বিমুখী রণকৌশল নিতে চলেছে তারা। সঙ্ঘ পরিবারের উদ্যোগে এলাহাবাদে কুম্ভমেলায় সাধু-সন্তদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন থেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে ফের অযোধ্যায় মন্দির নির্মাণের দাবি তোলা হবে বলে জানা গেছে।

আজকের বৈঠকে বিজেপির তরফে উপস্থিত ছিলেন রাজনাথ সিং, লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ। আরএসএসের তরফে ছিলেন ভাইয়াজি যোশী ও সুরেশ সোনি। দলীয় সভাপতি নির্বাচন নিয়ে আরএসএসের সঙ্গে বিজেপি শীর্ষ নেতাদের মতান্তর কিছুদিন আগেই সামনে এসেছিল। যদিও, বিজেপির নতুন সভাপতি রাজনাথ সিং আজ বিষয়টি খারিজ করে দিয়েছেন।        

Post Your Comment

Total Comments:1

sial k boner raja korleo se hukka-hua hukka-hua dak kono din vulte parbena.... Thik temni rss & bjp tar samprodaik muslim birodhi hindutta niti chharte parbe na..... tobe desh basi advani-bajpayee juti k jemon reject kore chhilo ebar o rajnath-modi k reject korbe....

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।