`গেরুয়া সন্ত্রাস` এর বিরোধিতায় দ্বিতীয় অভিষেক রাজনাথের

Update: January 24, 2013 12:05 IST

গেরুয়া সন্ত্রাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের মন্তব্যের বিরোধিতায় দেশজুড়ে আজ প্রতিবাদ কর্মসূচী পালন করছে বিজেপি। এর মাধ্যমেই কংগ্রেস বিরোধী আন্দোলন গড়ে তুলতে চাইছে বিজেপি।

ইতিমধ্যেই এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে বিভিন্ন মহলে। বিজেপির সঙ্গে তাল মিলিয়েছে এনডিএ শিবিরের অন্যান্য সহযোগী দলগুলিও। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, এমন মন্তব্য করার আগে শিন্ডের ভাবা উচিত ছিল তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 

এই মন্তব্যের বিরোধিতায় দেশ জুড়ে প্রতিবাদের পাশাপাশি ধিক্কার মিছিলও করছে বিজেপি। বিজেপি সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরই গতকাল একথা জানিয়েছিলেন রাজনাথ সিং। সেইমত দিল্লিতে এই মিছিলের নেতৃত্ব দেবেন সুষমা স্বরাজ। থাকবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। 

রাজ্য বিজেপির তরফে দুপুর তিনটে নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হবে মিছিল।

Post Your Comment

Total Comments:1

shindey ki LET chief hafiz syed er bhai naki? dujone ek kotha bolche..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।