সম্পত্তি নিয়ে অস্বস্তিতে মুলায়ম, অখিলেশ

Update: December 13, 2012 13:16 IST

ফের অস্বস্তিতে মুলায়ম সিং যাদব। হিসাব বর্হিভুত সম্পত্তি মামলায় মুলায়ম সিং যাদব ও তাঁর ছেলে অখিলেশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।তবে, সিবিআইয়ের তদন্তের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবকে। 

২০০৭-এ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির কারণে যাদব পরিবারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে  একটি জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। সেই মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত যাদব পরিবারের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের আবেদন করেন মুলায়ম সিং যাদব। তাঁদের দাবি ছিল কোনও প্রমাণ না থাকলেও, শুধুমাত্র রাজনৈতিক কারণে হেনস্থা করা হচ্ছে তাঁদের। 

২০১১-এর আগের রায়ই বহাল রাখে আলতামাস কবীর ও এইচ এল দাত্তুর ডিভিশন বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে ফের  রিভিউ পিটিশন দাখিল করেন মুলায়ম সিং যাদব ও পরিবারের সদস্যরা। সেই আবেদন আজ খারিজ করে, মুলায়ম সিং যাদব ও তাঁর ছেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। 

তবে, সিবিআই তদন্তের হাত থেকে রেহাই দেওয়া হয়েছে অখিলেশের স্ত্রী ডিম্পলকে।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।