অগ্নিগর্ভ বাংলাদেশ, জামাত-পুলিস সংঘর্ষে মৃত বেড়ে ৪৮

Update: March 1, 2013 08:54 IST

বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত শিবিরের হিংসা আজও অব্যাহত। গতকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮। লাগাতার হিংসার জেরে দেশের অন্যান্য জায়গার পরিস্থিতি থমথমে চেহারা নিলেও শাহবাগ স্কোয়ারে স্বতঃস্ফূর্ত গণ-আন্দোলনে মানুষের যোগদানের বিরাম নেই। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড ও জামাতের ষড়যন্ত্র ব্যর্থ করতে শুক্রবার নতুন করে শপথ নিয়েছে শাহবাগ।   

বৃহস্পতিবার দেলোয়ার হুসেন সাইদির মৃত্যুদণ্ড ঘোষণার পরই হিংসাত্মক আন্দোলন শুরু করে জামাত শিবির। শুক্রবারও দিনভর অব্যাহত ছিল সেই হিংসা। এ দিন গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামি লিগ সমর্থক এক দোকানদারকে পিটিয়ে খুন করা হয়। বিভিন্ন জায়গায় হামলায় শুক্রবার আরও দুই পুলিসকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের সংঘর্ষে আহত এক পুলিসকর্মী হাসপাতালে মারা গিয়েছেন।
 
বহু জায়গায় জামাত শিবিরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামি লিগ সমর্থকরা। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। শুক্রবার চট্টগ্রামের চকবাজারে আচমকাই বিভিন্ন বাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে ইসলামি ছাত্র শিবিরের সদস্যরা। বাধা দিলে পুলিসকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। আহত হন চার পুলিসকর্মী। রাজশাহীতে পুলিসকে লক্ষ্য করে গুলি, বোমা ছোঁড়ে জামাত সমর্থকরা। ঘটনায় দুই সাংবাদিক সহ ২০ জন আহত হন। সীতাকুণ্ডে গাড়িতে আগুন লাগায় জামাত কর্মীরা। সুন্দরগঞ্জ, পেকুয়া, কুতুবদিয়া সহ বহু জায়গায় পরিস্থিতি সামলাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে পুলিস। হিংসা ছড়ানোর পর জামাতপন্থীরা  মহিলা ও শিশুদের ঢাল হিসাবে  ব্যবহার করায় হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা।
 
দেশজুড়ে জামাতের হিংসার মধ্যেই শুক্রবার নতুন করে জনতার ঢল নামে শাহবাগে। রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার স্লোগান তুলে মিছিল করে স্বাধীনতা প্রজন্ম চত্ত্বরে আসে আন্দোলনকারীরা। সমাবেশ থেকে  জামাতের হরতাল প্রতিরোধের ডাক দেওয়া হয়। শনিবার, দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এমনকি যানবাহনেও জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নিয়েছে গণ-জাগরণ মঞ্চ। সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা। শুক্রবার, স্বাধীনতা প্রজন্ম চত্ত্বরের বাইরে মিরপুর, মতিঝিল ও রায়েরবাজারে অনুষ্ঠিত তিনটি সমাবেশেও ছিল লাখো মানুষের উপস্থিতি।
 
 





Post Your Comment

Total Comments:6

Ata bangladeshider bachar larai. Hoy larai kare swadhinata raksha karo, natuba jamitider kache aattasamarpan karo | niropekkhatar kono abakas nei |

Present youth movement in Shahababg in Bangladesh has provided another opportunity to Muslims of the world to show their opposition to killings, rapes and tortures by Rajakars during last war of independence in Bangladesh during 1971. No islamic country condemned the attrocities carried out on civilians by muslim Pakistani army. Let us see what the Muslim world does this time.

arokom dekha jai na aki deshe ak dol desher swadhinatar janno larai korche ak dol deshdrohider paksha nichche.

নোয়াখালীর রাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে লুটপাট চালিয়েছে জামাত-শিবির। এ ছাড়াও কিছুক্ষণ আগে বাগেরহাট এ তারা মন্দিরে ভাংচুর চালায়।

24ghontar songe mail a contact korar mail id ta cacci plzzzz..........

saidir fasir ray daor fole sara bangladesh a hindu der upor ottacar suru koreche jamat e islami dolgulo.tara bivinno jaygae mondir,hindu der barighor puria dae vangcur kore ....tader mul target akhon hindura..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।