রেজ্জাকের কাছে কবীর সুমন

Update: January 7, 2013 10:11 IST

রেজ্জাক মোল্লাকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। আজ বেলা ১১টা নাগাদ মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে গিয়ে আহত বিধায়কের সঙ্গে দেখা করেন সুমন। সেখানেই আব্দুর রেজ্জাক মোল্লার ওপর আক্রমণে অভিযুক্ত তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের সমালোচনা করে কবীর সুমন বলেন, "গণ আন্দোলনের ওরা কী জানে?" রেজ্জাকের ওপর আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, "তিনি একজন বয়স্ক মানুষও বটে। তাঁকে আক্রমণ করা অন্যায় কাজ।" এই ঘটনায় আরাবুলের পাশেই দাঁড়িয়েছে তাঁর দল। এ নিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী মন্তব্য প্রসঙ্গে কবীর বলেন, "ফিরহাদ হাকিম তাঁবেদারি করেন। তিনি রাজনৈতিক কথা বলেছেন।"

আজ সকালে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, রেজ্জাক মোল্লার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে তাঁর শরীরে অসহ্য যন্ত্রণা রয়েছে। কোমরে এক্সরে হয়েছে। ঠোঁটে  সেলাই করা হয়েছে। শক্ত খাবার খেতে পারছেন না তিনি। তরল খাবার দেওয়া হচ্ছে।   

ভাঙড়ে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার ঘটনায় আব্দুর রেজ্জাক মোল্লার বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। দলের সভা চলাকালীন রেজ্জাক মোল্লা উপস্থিত হয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করেন বলে তৃণমূলের অভিযোগ। উসকানিমূলক মন্তব্য করার অভিযোগও উঠেছে ন'বার নির্বাচিত হওয়া বিধায়কের বিরুদ্ধে। তৃণমূলের ব্যাওতা ২ নম্বর অঞ্চল সভাপতি বিমল নস্কর লিখিত অভিযোগে জানিয়েছেন, পুলিসের বাধা উপেক্ষা করে উত্তেজনা তৈরির চেষ্টা করেন সিপিআইএম বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা। কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন বিমল নস্কর।

আব্দুর রেজ্জাক মোল্লাকে হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবিতে সরব বামেরা। ইতিমধ্যেই ৪৮ ঘণ্টার মধ্যে আরাবুল ইসলামকে গ্রেফতারের সময়সীমা দিয়েছেন তাঁরা। মঙ্গলবার শেষ হচ্ছে সময়সীমা। এরপর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে দক্ষিণ ২৪ পরগনার পুলিস সুপারের দফতরের সামনে অবস্থানে বসবে বামেরা। এর আগে বালিগঞ্জ থেকে মিছিল করবেন তাঁরা। আগামিকালের কর্মসূচি ঠিক করতে আজ সকাল ১১টায় বৈঠকে বসবে বামফ্রন্ট।

রবিবার ভাঙড়ে আক্রান্ত হন সিপিআইএম বিধায়ক রেজ্জাক মোল্লা। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সিপিআইএম বিধায়কের মুখে, ঘাড়ে, কোমরে আঘাত লাগে। চিকিৎসকরা জানায়, তাঁর দাঁত ভেঙে দেওয়া হয়েছে। মাড়ি থেকে রক্তক্ষরণও হয়। কথা বলতেও অসুবিধা হচ্ছিল রেজ্জাক সাহেবের। কোমরের চোটও বেশ গুরুতর বলে চিকিত্‍সকরা জানিয়েছেন।






Post Your Comment

Total Comments:23

j deshe montri der nirapotta nei,sei dashe amader moto sadharon manusher nirapotta kothy??

Kabir Suman is the next target of Arabul Islam as he trying to malign Mamata`s image and conspiring about Holy Govt. of mamata. Go ahead Arabul Firhad and Subrata and Mukul and whole TMC are with you.And Budhdha can`t say it`s communal because Muslim beats Muslim! Didi has done perfect harmony!

Kabir Suman is the next target of Arabul Islam as he trying to malign Mamata`s image and conspiring about Holy Govt. of mamata. Go ahead Arabul Firhad and Subrata and Mukul and whole TMC are with you.And Budhdha can`t say it`s communal because Muslim beats Muslim! Didi has done perfect harmony!

murkhera desh chalale ja hay setai hochhe Arabuler mto 8 pas murkher kache er cha4te aar ki aasha krajay, c.m ke blbi aapnader janmat ta ekhon tlanite.sudhre jan ) panchaeyat electione .

Rajjer aaen srinkkhola venge poreche S P r mukhe ja sunlam. Bilkul filme jeta dekha jai ey sab polis suparder dimotoin kra uchit

amader mukhoo montri to nejay be proya say montrier kach thake kiyba asa korte pari ! amar mone hoy aer thake basee kichu pawa jabena~~~|

Mukkhyomantri o tar dol er r o sonjoto howa uchit

যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আর সেই মহিলাই যখন রাজ্যের সমস্ত ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা কে বানানো বলে দাবি করে থাকেন সেই রাজ্যের শাসক দলের ঘরে আরাবুল এর মত নপুংশকেরা লালিত-পালিত হবে এটা খুব একটা অবাক হওয়ার বিষয় নই বলেই আমার মনে হয়

raj je gonotontra bole kichu ki ache ? a e tar porinam ak siniour citizen zini kina barotio nagorik zini a e rajjer ak gon bidhaok.

bondho hok hingshar rajniti...

Manonio kobir Sumonbabu aponake korojore pronam janai tar sathe anurodh janai samoy amader barir dorojar pase toka dichhe jago tomra jago nahole dari hoyejabe aponi rastay namun notun diner surjo dekhate aponi parben amaderke sangheniye egiye jete.karan jaderke amra buddhijibi bole bhavtam tara asole (Arpita,subhaprosunna,ect eder bibek buddhi theke class4 jara pore tader basi ache )saijonno aponi namun pothe namun amader bachan

ekhon r abak hoi na...! poriborton besh valo vabe bujte parchi.....!!!

kabir da ke dhanobad rajniti ke natun alo i anar janno.

kabir da ke danobad rajniti ke natun alo i anar jonno.

Bodla noi, Bodol Chai er sur kothai gelo ?? Kothai gelo Ganatantra Protisthar Protisuti ?? Jobab Din C.M ???

jhokhon somosto jela didi er hate thokhon rajjak sir k sai jhor a 9bar harate bartho thokhon to ai polici kortai hobe.....r atai to amder bortoman sorkar....birodhi party k prane sesh kore aknaya tantra korte chai didi.....dhikkar janai ai sorkar er proti....

DADAGIRI naki DIDIGIRI?

  • swapan
  • Posted: 1/7/2013 10:49:13 PM

বুজদে পারবেন না । উভয় লিঙ্গ ।

DADAGIRI naki DIDIGIRI?

Ami kono color-er lok noi, tobe Ami Rojjak Mollar Sustha kamana kori aar tar songe sudhu Arabul Islam-er sasti hok etai chai na, Arabul-er jara matha tader-o sasti chai.

কবীর সুমন বাঙালী সংস্কৃতির প্রত্যক্ষ রূপ । তবে পরিবর্তিত বাঙালী সংস্কৃতিতে তাঁর স্থান নেই । ভয় হয় বর্তমানের পরিবর্তিত অমানবিক সরকারের চালিকাশক্তিরা এই মহান মানুষটিকে শারীরিক লাঞ্ছনা করতে উদ্যত না হয় । কারণ সেটাই বর্তমান সরকারের সংস্কৃতি - এক দল অসভ্য সমাজবিরোধী বাংলাকে পরিবর্তিত করার নাম বাঙালী সভ্যতা ধ্বংসের খেলায় মেতেছে ।

কবীর সুমন বাঙালী সংস্কৃতির প্রত্যক্ষ রূপ । তবে পরিবর্তিত বাঙালী সংস্কৃতিতে তাঁর স্থান নেই । ভয় হয় বর্তমানের পরিবর্তিত অমানবিক সরকারের চালিকাশক্তিরা এই মহান মানুষটিকে শারীরিক লাঞ্ছনা করতে উদ্যত না হয় । কারণ সেটাই বর্তমান সরকারের সংস্কৃতি - এক দল অসভ্য সমাজবিরোধী বাংলাকে পরিবর্তিত করার নাম বাঙালী সভ্যতা ধ্বংসের খেলায় মেতেছে ।

suman da ....the typicl example of an open minded human,jar chintar choyon gulo kno rajnoitik dol er dara provabit noy..amr mne hy..tini aaj ja bollen ta sadharon manus er kothai bolechen...amder desh mohan des..i think people will understand one day & will protest against d dark side of politics,politicians...

So pitiable...ARABUL and his GANGMEN must be punished !

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।