তেলেঙ্গানা ইস্যুতে চাপে কংগ্রেস, ইস্তফা দিতে পারেন সাত সাংসদ

Update: January 29, 2013 09:08 IST

তেলেঙ্গানা ইস্যুতে প্রবল চাপে কংগ্রেস। তেলেঙ্গানা অঞ্চলের সাত জনকংগ্রেস সাংসদ ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন। শুধু তা-ই নয়, আজই তাঁরা সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন
বলেও হুমকি দিয়ে রেখেছেন। এই সাত জন সাংসদ ইস্তফা দিলে সংসদে ইউপিএ-র সংখ্যাগরিষ্ঠতায় প্রভাব পড়বে। রাজ্যেও বেশ কয়েকজন বিধায়ক ও মন্ত্রী ইস্তফা দিতে পারেন। আশঙ্কা সত্যি হলে সে ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়বে।

অন্ধ্রেরবেশ কিছু কংগ্রেস নেতা পৃথক তেলেঙ্গানার দাবিতে রাজ্যপাল ইএসএল নরসিহমার সঙ্গে কাল দেখা করেন। টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তেলেঙ্গানার মানুষকে উপেক্ষা করছে কেন্দ্র। ফলে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির আন্দোলনে অন্ধ্রপ্রদেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তেলেঙ্গানা ইস্যুতে অস্বস্তি বেড়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের। রঙ্গারেড্ডি আদালত এই দুই মন্ত্রীর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করেছে।  

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।