ফের বিতর্ক প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন ঘিরে
Update: July 3, 2012 20:04 IST
বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পালনের বিতর্কের জের কাটিয়ে ওঠার আগেই আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন নিয়ে ফের বিতর্কে জড়াতে চলেছে সরকার। আগামী রবিবার আট জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। সরকার সূত্রে খবর, বিধানচন্দ্রের মতই দুদিন আগে অর্থাৎ শুক্রবারেই জ্যোতি বসুর জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিধানসভায় রবিবারের বদলে শুক্রবার ওই অনুষ্ঠান করা হলে তাতে যোগ দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছে বামেরা।
বিরোধী বামেদের পক্ষ থেকে বলা হয়েছে তাঁরা রবিবারই বিধানসভায় জ্যোতিবসুর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। তবে বিধানচন্দ্রের জন্মদিন ঘিরে বিতর্কের পর শেষ মুহূর্তে সরকার তাদের সিদ্ধান্ত বদল করতে পারে বলেও জল্পনা একাংশের।