জলঙ্গি, কূলপির পর এবার জলপাইগুড়ির ধূপগড়ি। ধর্মঘটের দিন সিপিআইএমের মিছিলে যাওয়ার মাশুল গুনতে হল একই পরিবারের তিন সিপিআইএম কর্মীকে। হামলা চালানো হল বাড়িতে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ।
ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। আক্রান্ত সিপিআইএম কর্মীর নাম উদয় মোহন্ত। অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে চড়াও হয় একদল তৃণমূল সমর্থক। আহতরা ধূপগুড়ি হাসপাতালে ভর্তি। পুলিসে দায়ের হয়েছে অভিয়োগ।