ক্রিমি রাইস পুডিং

Update: January 9, 2013 20:48 IST

আগের দিনের থেকে যাওয়া বাসি ভাত নিয়ে প্রায়শই সমস্যায় পড়তে হয় আমাদের। পান্তাভাত, ভাত ভাজাতো অনেক হল। এবার নাহয় বাসি ভাত দিয়ে একটু মিষ্টিমুখ হয়ে যাক। ক্রিমি রাইস পুডিং বানাতে সময় লাগে খুব কম। ভাত থাকে বলে শুধু রাই পুডিংই হতে পারে দুপুরের বা রাতের খাবার। বাড়িতে অতিথি এলেও ঝটপট বানিয়ে দিতে পারেন ক্রিমি রাইস পুডিং।

কী কী লাগবে

সাদা ভাত-৩/৪ কাপ
দুধ-২ কাপ
চিনি-১/৩ কাপ
নুন-১/৪ চা চামচ
ডিম-১টা
সোনালি কিসমিস-২/৩ কাপ
মাখন-১ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স-১/২ চা চামচ

কীভাবে বানাবেন

একটি সসপ্যানে দেড় কাপ জল গরম করে ভাত আরও একবার ফুটিয়ে নিন। ফুটে গেলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে সিমে ২০ মিনিট রেখে দিন। এবারে অন্য একটা সসপ্যানে দেড় কাপ ভাত, দেড় কাপ দুধ, নুন ও চিনি একসঙ্গে দিয়ে ক্রিমি হয়ে আসা পর্যন্ত ১৫ থেকে ২০ মিনিট ফোটান। ক্রিমি হয়ে এলে ওরমধ্যে বাকি আধ কাপ দুধ, ফেটানো ডিম ও কিসমিস দিয়ে আরও ২ মিনিট রান্না করুন। ক্রমাগত নাড়তে থাকবেন। হয়ে গেলে নামিয়ে নিয়ে মাখন ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন।

ঠাণ্ডা করে ফ্রিজে রেখে জমিয়ে নিয়ে পরিবেশন করুন চিলড ক্রিমি রাইস পুডিং।











Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।