দিল্লি পৌঁছিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ক্যামেরন

Update: February 19, 2013 13:01 IST

মনমোহন সিং এর সঙ্গে দেখা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আজই মুম্বই থেকে দিল্লি পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

দু`দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক ইস্যুগুলি নিয়ে আলোচনা হওয়ার কথা। পিটিআই সূত্রের খবর ক্যামেরনের সঙ্গে প্রধানমন্ত্রীর যে প্রতিনিধিদলের সাক্ষাত হওয়ার কথা সেই দলে থাকছেন না প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।

আজকের বৈঠকে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি নিয়ে দুদেশের প্রতিনিধিদের কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরো ফাইটার যুদ্ধবিমান ও অগস্টা ওয়েস্টল্যান্ডের চপার দুর্নীতির বিষয়েও  আলোচনা হতে পারে আজকের বৈঠকে। ব্রিটেনে ওই সংস্থায় প্রায় ৫ হাজার ব্রিটিশ কর্মী কর্মরত। প্রতিরক্ষা সংক্রান্ত এহেন গুরুত্বপূর্ণ বৈঠকে এ কে অ্যান্টনির না থাকা নিয়ে তাই জল্পনা দানা বেধেছে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন ডেভিড ক্যামেরন।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।