ডেম্পোর ড্রয়ে সুবিধা ইস্টবেঙ্গলের
Update: January 27, 2013 20:28 IST
ডেম্পো (১) ওএনজিসি (১)
আই লিগে ওএনজিসির বিরুদ্ধে হার বাঁচাল পাঁচবারের চ্যাম্পিয়ন ডেম্পো। ইনজুরি টাইমে পিটার কারভালহো-র গোলে এক পয়েন্ট পায় গোয়ার দলটি। খেলার ৩৭ মিনিটে যতীন সিং বিস্ত এগিয়ে দেন সন্তোষ কাশ্যপের দলকে। পিছিয়ে পরার পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ডেম্পো। শেষপর্যন্ত ইনজুরি টাইমে গোয়ার দলটির হার বাঁচান পিটার কারভালহো।
মোহনবাগানের প্রাক্তন কোচ সন্তোষ কাশ্যপ দায়িত্ব নেওয়ার পর গত সাতটা ম্যাচে অপরাজিত ওএনজিসি। মোহনবাগানের পরের প্রতিপক্ষ সন্তোষ কাশ্যপের দলই। ডেম্পো ড্র করায় কিছুটা সুবিধা হল ইস্টবেঙ্গলের।