ডেম্পোর নাটকীয় ড্র, প্রয়াগের বড় জয়

Update: February 2, 2013 21:39 IST

ডেম্পো (২) মুম্বই এফসি (২)।। প্রয়াগ (৪) এয়ার ইন্ডিয়া (১)
আই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার দিনে হোঁচট খেল ডেম্পো। শনিবার গোয়ায় মুম্বই এফসির বিরুদ্ধে কোনও রকমে হার বাঁচিয়ে এক পয়েন্ট পেল ডেম্পো। ম্যাচের শেষ পাঁচ মিনিটে দুটো গোল শোধ করে নাটকীয় কায়দায় এক পয়েন্ট ছিনিয়ে আনল ডেম্পো। ৮৫ মিনিট অবধি মুম্বই এফসির পক্ষে খেলার ফল ছিল ২-০। ম্যাচের ৮৬ মিনিটে ব্যবধান কমান পিটার কার্ভালহো। খেলা শেষের মিনিট খানেক আগে দলকে সমতায় ফেরান পিটার কার্ভালহো।

ডেম্পোর পয়েন্ট নষ্টের খবরে লাল হলুদ তাঁবুতে খুশির হাওয়া আরও বাড়ল। ১৮ ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা ডেম্পোর পয়েন্ট দাঁড়াল ৩৫। দুইয়ে থাকা চার্চিল ব্রাদার্স ১৭ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট। আর শীর্ষে থাকা ইস্টবেঙ্গল ১৯ ম্যাচ খেলে ৩৯ পয়েন্টে আছে।

অন্যদিকে, আই লিগের অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে জয় পেল প্রয়াগ ইউনাইটেড। পুণেয় এয়ার ইন্ডিয়াকে ৪-১ গোলে জয় পেল এলকোর দল। দুরন্ত হ্যাটট্রিক করলেন সদ্য জাতীয় দলের সুযোগ পাওয়া বিনীত। বাকি গোলটি করেন নাইজেরিয় গোলমেশিন র‌্যান্টি মার্টিনস। প্রয়াগকে প্রথমে এগিয়ে দেন রন্টিই। চলতি আই লিগে কুড়ি গোল করা হয়ে গেল তার। পরের তিনটি গোলই করেন বিনীত। দ্বিতীয়ার্ধে মুম্বইয়ের বিমান দলটির হয়ে ব্যবধান কমান এলিজা জুনিয়ার। আই লিগে পয়েন্ট তালিকায় এখন প্রয়াগ চার নম্বরে। রন্টিদের পয়েন্ট এখন ১৯ ম্যাচে ৩০। এয়ার ইন্ডিয়া হারায় সুবিধা হল মোহনবাগানের।





Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।