কোলাসোদের বিরুদ্ধে কাল লড়াই শক্ত মানছেন মরগ্যান

Update: September 29, 2012 18:37 IST

রবিবার ফেডকাপের ফাইনালে ডেম্পোর মুখোমুখি ইস্টবেঙ্গল। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ।রবিবার ফেডকাপের ফাইনালে ডেম্পোর মুখোমুখি ইস্টবেঙ্গল। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ। রবিবার ভারতীয় ফুটবলে সুপার সানডে।
ফেডারেশন কাপের ফাইনালে আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পোর মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল।গত বছর ভারতের সেরা দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছিল গোয়ার দল। রবিবার বাংলা-গোয়া দ্বৈরথে বাংলার সম্মান রক্ষার দায়িত্ব ট্রেভর মরগ্যানের দলের হাতে। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ।

ফেডারেশন কাপ জিতে প্রয়াত ব্রাজিলীয় স্ট্রাইকার জুনিয়ারকে উত্‍সর্গ করতে চায় ডেম্পো। পাঁচবার আই লিগ চ্যাম্পিয়ন হলেও,২০০৪ সালের পর আর ফেডকাপ জিততে পারেনি গোয়ান চ্যাম্পিয়ন দলটি।শিলিগুড়িতে সেই গেড়োঁ কাটিয়ে প্রয়াত জুনিয়ারকে উত্‍সর্গ করত চায় তারা। ফেডকাপের সেমিফাইনালের গতবারের চ্যাম্পিয়ন সালগাঁওকরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ডেম্পো।ফাইনালে যে অন্য ম্যাচ হতে চলেছে তা মনে করিয়ে দিচ্ছেন আর্মান্দো। চোটের জন্য ফাইনাল ম্যাচেও অনিশ্চিত সুয়েকা। মেগা ফাইনালে সম্ভবত অপরিবর্তিত প্রথম একাদশই নামাতে চলেছে ডেম্পো।


গত কয়েকবছরে প্রায় একই দল ধরে রেখেছে ডেম্পো।আর্মান্দো কোলাসোর দলের একতাকে সমীহ করছে লাল-হলুদ শিবির।ওপারা-গুরবিন্দর জুটির অনুপস্থিতিতে অর্ণব আর রাজুর উপরই ভরসা রাখতে চলেছেন মরগ্যান।মেগা ফাইনালের আগে লাল-হলুদ শিবিরকে তাতাচ্ছে ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সাম্প্রতির রেকর্ড।কোচ হিসাবে এখনও গোয়ার দলটির কাছে হারেননি মরগ্যান। রবিবার ভারতীয় ফুটবলে সুপার সানডে। ফেডারেশন কাপের ফাইনালে আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পোর মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল।গত বছর ভারতের সেরা দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছিল গোয়ার দল। রবিবার বাংলা-গোয়া দ্বৈরথে বাংলার সম্মান রক্ষার দায়িত্ব ট্রেভর মরগ্যানের দলের হাতে। মেগা ফাইনালে যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে,তা মেনে নিচ্ছেন লাল-হলুদ কোচ।
 

গত কয়েকবছরে প্রায় একই দল ধরে রেখেছে ডেম্পো।আর্মান্দো কোলাসোর দলের একতাকে সমীহ করছে লাল-হলুদ শিবির।ওপারা-গুরবিন্দর জুটির অনুপস্থিতিতে অর্ণব আর রাজুর উপরই ভরসা রাখতে চলেছেন মরগ্যান।মেগা ফাইনালের আগে লাল-হলুদ শিবিরকে তাতাচ্ছে ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সাম্প্রতির রেকর্ড।কোচ হিসাবে এখনও গোয়ার দলটির কাছে হারেননি মরগ্যান।






Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।