প্রিয়াঙ্কাকে সাবধান করলেন ফারহান

Update: November 19, 2012 23:31 IST

ডন, অগ্নিপথ, জঞ্জির। একটাই কমন ফ্যাক্টর অমিতাভ বচ্চন। আর রিমেকে? সেখানেও তিনটির কমন ফ্যাক্টর একটাই। প্রিয়াঙ্কা চোপড়া। ডন, অগ্নিপথের পর এবার জঞ্জিরের রিমেক আসতে চলেছে বলিউডে। আর বিগ বি-র ছবির রিমেক মানেই যেন প্রিয়াঙ্কাকেই মনে ধরে পরিচালকদের। তবে তাই নিয়ে ব্যাপক শঙ্কায় ভুগছেন ফারহান আখাতার।

প্রিয়াঙ্কার জন্য ভেবে ভেবে তাঁকে টুইট করে ফেলেছেন ফারহান। ফারহানের সাবধান বানী, "প্রিয়াঙ্কা চোপড়া, তুমি কি বুধতে পারছো যে বিগ বি-র তৃতীয় রিমেকে কাজ করতে চলেছো? সাবধান থাকো। টাইপকাস্ট হয়ে যেও না যেন!"

১৮৭৩ সালে মুক্তি পাওয়া প্রকাশা মেহরার ছবি জঞ্জিরের রিমেক বানাচ্ছেন অপূর্ব লখিয়া। মালার চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা। বিজয় দক্ষিনী অভিনেতা রাম চরণ তেজা।
আপাতত হায়দরাবাদে শুটিং চলছে জঞ্জিরের।

Post Your Comment

Total Comments:1

pls,chanceg the year 1873 .that is 1973.o.k.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।