রামদেব-চরণে নীতিন গডকড়ি

Update: June 4, 2012 15:10 IST

শক্তিশালী লোকপাল বিল পাশ ও কালো টাকা ফেরানোর দাবিতে রামদেবের আন্দোলনে পূর্ণ সমর্থন দেবে বিজেপি। সোমবার যোগগুরুর সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানিয়ে দিলেন দিলেন সভাপতি নীতিন গডকড়ি। রবিবার দিল্লির সংসদ মার্গে আন্না হাজারে ও বাবা রামদেবের একদিনের প্রতীকী অনশন পর্বের পর ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী যেভাবে নাগরিক সমাজের দুর্নীতি-বিরোধী আন্দোলনকে কটাক্ষ করেছেন তারও তীব্র সমালোচনা করেন নীতিন।

গতকাল বাবা রামদেবের নিষেধ সত্ত্বেও টিম আন্নার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অরবিন্দ কেজরিওয়াল যেভাবে অনশন-মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন সদস্য-সহ মায়াবতী, লালুপ্রসাদ যাদব, মুলায়ম সিং যাদবের মতো নেতাদের নাম করে দুর্নীতির অভিযোগ তোলেন তাতে যারপরনাই অসন্তুষ্ট রামদেব শিবির। এই পরিস্থিতিতে এদিন দিল্লিতে রামদেবের মুখোমুখি হয়ে সাংবাদিকদের সামনেই নীতিন গডকড়ি যেভাবে তাঁকে প্রণাম করলেন তাতে পরিষ্কার, লোকসভা ভোটের আগে মনমোহন সরকারকে দুর্নীতি ইস্যুতে চাপে ফেলার জন্য আন্না-রামদেবদের সহযোগিতা চাইছেন ১১ নম্বর অশোক রোডের নীতি নির্ধারকরা।

এদিন গডকড়ির সঙ্গে নিভৃত আলোচনার পর মিডিয়ার মুখোমুখি হয়ে রামদেব জানান, বিদেশের ব্যাঙ্কে অবৈধভাবে সঞ্চিত কালো টাকা দেশে ফেরত আনার জন্য রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে চায় তাঁর দল। জনতা দল(ইউনাইটেড) সভাপতি শরদ যাদবের পাশাপাশি সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট এবং সিপিআই নেতা এ বি বর্ধনের সঙ্গে সাক্ষাত্‍ করবেন তিনি। আগামী ১৫ জুন এ বি বর্ধন তাঁকে সাক্ষাতের সময় দিয়েছেন বলেও জানান রামদেব।

Post Your Comment

Total Comments:2

Ramdev er paye gadkorir attosomorpon theke sposto bojha jai j ramdev & anna RSS er dalal & godkorira poster boy... Eder 1matro lakkho sankhalaghu biroditha & sankhalaghu nidhon .... Tar proman gujrat e asonkho sankhalaghu k hotta..... sankhalaghu nidhon karider desbasi jemon 2004 theke prottakkhan kore aschhen asha kori vobissotei korben...

Ramdev er paye gadkorir attosomorpon theke sposto bojha jai j ramdev & anna RSS er dalal & godkorira poster boy... Eder 1matro lakkho muslim biroditha & muslim nidhon .... Tar proman gujrat e asonkho muslim k hotta..... Muslim nidhon karider desbasi jemon 2004 theke prottakkhan kore aschhen asha kori vobissotei korben...

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।