গেট সেট গো...

Update: October 15, 2012 17:49 IST

শুরু হয়ে গেল কাউন্টডাউন। ১৬ অক্টোবর মহাবিয়ের জন্য তৈরি বলিউড। তারই প্রথম রাউন্ড অর্থাত্ সইফ-করিনার মহাসঙ্গীতে একফালি বলিউড জড়ো হল এক ছাদের উপরে।

কমলা-হলুদ ঘাগরার সঙ্গে সোনালি জমকালো চোলি। হাতভর্তি গাঢ় সবুজ চুড়ি। গলায় ভারী নেকলেস। মাথায় গজরা। একেবারে খাঁটি ভারতীয় দুলহনের সাজে করিনা। সঙ্গে একেবারে কারুকাজহীন দুধসাদা বন্ধগলায় সইফ। বলিউডি ব্রাঞ্জেলিনার প্রাক বিবাহ অনুষ্ঠানে করিনার বান্দ্রার বাড়ির ছাদে চাঁদের হাট নেমেছিল। বিগ ফ্যাট ওয়েডিংয়ের জমানায় এই প্রথম বোধহয় বলিউড দেখল সত্যিই পারিবারিক পরিসরে সঙ্গীত। করিশমা কপুর, রিমা কপুর, নিতু সিং, সোহা আলি খান, কূণাল খেমু, মণীশ মালহোত্রা, সইফ কন্যা সারা, সস্ত্রীক সঞ্জয় কপুর, অমৃতা অরোরা, মালাইকা অরোরার মত একদমই ঘনিষ্ঠ কিছু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল বিয়ের ওয়ার্ম আপ সেশনে।

আগামিকালই বিয়ের পিঁড়িতে বসছেন সইফিনা।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।