`গুন্ডাগিরি` বন্ধ হোক, ভাঙড়কাণ্ডে কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের

Update: January 9, 2013 22:56 IST

ভাঙড়ে গত দু-তিন দিনের ঘটনাকে `গুন্ডাগিরি` বলেই মনে করেন রাজ্যপাল। আজ কলকাতায় এক অনুষ্ঠানে তিনি পরিষ্কার জানিয়ে দেন, "আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।" পুলিসেরও নিরপেক্ষ ভাবে কাজ করা উচিত বলে মন্তব্য করেন রাজ্যপাল।

ভাঙড়ে রেজ্জাক মোল্লার ওপর আক্রমনের ঘটনার পরেই রাজ্যের সাংবিধানিক প্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কোনও আক্রমনের ঘটনা তিনি অনুমোদন করেন না। আর বুধবার আরও কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল। ভাঙড়ের দু-তিনদিনের ঘটনাকে তিনি সরাসরি `গুন্ডামি` বলেই আখ্যা দিয়েছেন।

পুলিশ প্রশাসনের আচরণেও যে তিনি মোটেই সন্তুষ্ট নন, বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তাও বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল। তাঁর সাফ কথা, আইন শৃঙ্খলা পরিস্থিত ঠিক রাখতে প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে। পুলিশের নিরপেক্ষভাবে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
 
ভাঙড় কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কবি শঙ্খ ঘোষ বলেছেন, "দুর্বৃত্তদের উপর নির্ভর করে যদি রাজ্য চালাতে হয়, তাহলে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটতেই থাকবে। সরকার এখনও সতর্ক হোন।" ভাঙড়ের ঘটনাবলীর পক্ষে সাফাই দিচ্ছেন রাজ্যের মন্ত্রীরা। মঙ্গলবার বামনঘাটায় বাম সমর্থকদের গাড়িতে সশস্ত্র হামলা সম্পর্কে কোনও কথাই খরচ করা হয়নি সরকারের তরফে। সেই অবস্থায় রাজ্যপাল বা শঙ্খ ঘোষের মন্তব্য নিঃসন্দেহে সরকারের অস্বস্তি বাড়াবে। 

Post Your Comment

Total Comments:4

Madan Mitra is day dreaming.Does he aware of what he is saying ? I don`t know how these people can become ministers. Now it seems the people made a big mistake just for the hope of `Paribartan`. God save this state.

Modon mitra , should remember that today he will take 5 mins to erase CPM but tomorrow the people of West Bengal will not take 5 secs to remove him from West Bengal Secretariate. So be carefull and stop spreading violence among people, because you will have to reap the fruits of these one day or other. Whatever you are today is by our grace not your capability so be rest assured you will also V................

1988 er Jot rajotwe Tripurar poristhiti abar manush dekche, tobe ebar Tripura noy...WestBengal. Chi...chi...chi...Ghrinya Rajniti!

মদন মিত্র কে অবিলম্বে গ্রেফতার করতে হবে দাঙ্গায় উস্কানি দেওয়ার জন্য

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।