ফের শুরু স্পেকট্রাম নিলাম পক্রিয়া

Update: November 12, 2012 10:40 IST

সোমবার থেকে ফের শুরু হচ্ছে বিতর্কিত টুজি স্পেকট্রামের নিলাম প্রক্রিয়া। সরকারের আশা এবার টুজি স্পেকট্রামের এই নিলাম থেকে সরকারের কোষাগারে অন্তত ৪০ হাজার কোটি টাকা উঠে আসবে। জিএসএম ও সিডিএমএ দুটি ক্ষেত্রেই নিলাম হবে পৃথকভাবে।

নিলামের ক্ষেত্রে সরকারি বিধি না মানার অভিযোগে সুপ্রিম কোর্ট ২০০৮ সালে বণ্টন করা ১২২টি টুজি স্পেকট্রাম বাতিলের সিদ্ধান্ত নেয়। যার মধ্যে ইউনিনরের ২২টি, লুপ টেলিকমের ২১টি, সিস্টেমা শ্যাম ২১টি, আইডিয়া ১৩টি, ভিডিওকন ২১টি ও টাটা টেলিকম সিডিএমএ-এর ৩টি লাইসেন্স রয়েছে। যদিও লাইসেন্স বাতিল হওয়া ৮টি সংস্থার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩টি সংস্থা টুজি স্পেকট্রামের এয়ারওয়েভ কেনার জন্য নিজেদের দরপত্র দাখিল করেছে।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।