পাহাড় সংঘাত, বিজনবাড়ি সেতু উদ্বোধনে ব্রাত্য মুখ্যমন্ত্রী

Update: January 30, 2013 09:47 IST

গোর্খাল্যান্ডের দাবির তোলার পর নতুন করে রাজ্যের সঙ্গে সংঘাতের পথে মোর্চা। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই বিজনবাড়িতে রঙ্গিলা নদীর ওপর নতুন সেতু উদ্বোধনের সিদ্ধান্ত নিল জিটিএ। আজ সকাল এগারোটায় সেতুর উদ্বোধন করবেন জিটিএর চিফ এক্সিকিউটিভ বিমল গুরুং।

যদিও মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে এই সেতু উদ্বোধনের বিষয়টি ছিল।

মঙ্গলবার সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনেই গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান দেন মোর্চা সমর্থকেরা। ধমকেও বিক্ষোভ না থামায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চ ছেড়ে  চলে যান। 

এর পরেই বিমল গুরুং বলেন, পাহাড় পশ্চিমবঙ্গের অঙ্গ একথা বলে পাহাড়বাসীর ভাবাবেগে আঘাত দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাট্টা বিলি ঐতিহাসিক কাজ বলে মুখ্যমন্ত্রীকে বিদ্রুপও করেন তিনি।  জিটিএর কাজে হস্তক্ষেপ করছে রাজ্য, এই অভিযোগও করেছেন মোর্চা সভাপতি।

সংঘাতের এই আবহের মধ্যে মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে বিমল গুরুংই বিজনবাড়ি সেতুর উদ্বোধন করবেন বলে ঘোষণা করা হয়।  

Post Your Comment

Total Comments:7

aaj gorkhland.kal kamtapur porsu greater cooch behar.Sukna onwards rastra du dhare dojkaner gaye , sarbatra lekha gorkhaland.Adminstration thutho jagannath, r jata din jache eder mathay chorache.Didi to eder khub pasray diche,amrao to paschimbanger basinda.Amra jakhan darjeeling e giye harassed hoi koi takhan to didi kichu bole na...kano????????????????dinr por din amra kano evabe suffer korbo?kano eder gundami ke pasray debe?Gari thamiye rastay namiye deowa theke arambha kore jor kore chada tola aro ki bolbo...jachetai obostha.

FRAKNKENSTINES MUST BE ANNIHILATED IMMEDIATELY.... ENOUGH IS ENOUGH.... ITS OUR LAND.....OUR NATION.... DRIVE AWAY THESE .........PEOPLE FROM WHERE THEY CAME IN THE INTEREST OF THE STATE AND NATION AND NATIONAL INTEGRITY AND SOVERIGNITY OF OUR COUNTRY...... JAI HIND

NONE BUT , MAMATA BANERJEE HERSELF IS RESPONSIBLE FOR THIS SITUATION. HER CHEAP POLITICS INVOKES THIS DANGER. BIMAL GURUNG IS NOTHING BUT A FRANKENSTEIN WHO HAS BEEN CREATED BY OUR PRESENT CHIEF MINISTER TO FULFILL HER OWN NARROW POLITICAL INTEREST. NOW IT IS CLEAR THAT HILL REGION IS NOT SMILING BUT RESTS ON EXPLOSIVES. IN SPITE OF HAVING THE POWER OF CONTROLLING ANTI SOCIALS, SHE WOULD HAVE FAILED TO CONTROL BIMAL GURUNG & OTHERS. ACTUALLY SHE HAS DONE NOTHING IN TWO YEARS EXCEPT ENJOYING HER MINISTER SHIP SPENDING PUBLIC MONEY.

Pahar.Hihihihihihihihihihihihihih,hahahahahahahahahahahaha,Khihihihihihihihih, hasi aar chapte parchinago.

DEKH MAMAT KEMON LAGE

HASHI KI KOM PORITECHHEY? HASHI?

PAHAR HANSHCHE! KI BOLEN DIDI EKHON? SHE HAS FLOPPED EVERY WHERE.CHEAP GIMMICK CAN NOT RUN A STATE GOVT.BIMAL GURUNG SHOULD NOT HAVE BEEN PAMPERED.IT WAS COMING FROM THE DAY GTA WAS FORMED.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।